1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

জন্মদিনে ভক্তদের জন্য চমক নিয়ে আসছেন হৃতিক

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ৫৯ Time View

‘কৃষ’খ্যাত অভিনেতা হৃতিক রোশন। বলিপাড়ার প্রিয় এবং প্রশংসিত অভিনেতাদের একজন। অভিনেতা শুধুমাত্র তার অভিনয় দক্ষতার জন্য নয়, নাচ এবং গানের দক্ষতার মাধ্যমেও অসাধারণ খ্যাতি অর্জন করেছেন।

বলিউড লাইফের সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, মাত্র দুই দিন পর ১০ জানুয়ারি বি-টাউনের গ্রিক দেবতা ৪৮ বছর বয়সে পা রাখবেন। জন্মদিনে ভক্তদের জন্য বিশাল চমক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও এখনো কেউ জানেন না সেই চমকটি কি হতে যাচ্ছে!

তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্র চমক সম্পর্কে কিছুটা ইঙ্গিত দিয়েছে। সমাজের উন্নতির জন্য হৃতিক প্রচুর কাজ করেন। কিন্তু সেগুলো নিয়ে কখনো জনসম্মুখে কথা বলেন না। হয়তো বলতে পছন্দ করেন না। বিষয়গুলো তিনি আড়ালে রাখতেই পছন্দ করেন। এ বছর তিনি এমন কিছু করবেন, যা মানুষকে কোভিড পরিস্থিতিতে সাহায্য করবে।

পাশাপাশি ভক্তদেরও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করবেন অভিনেতা। জন্মদিনে এই চমকটিই দিতে চলেছেন হৃতিক, ধারণা করা হচ্ছে।

তবে এ বিষয়ে সূত্রটি অন্য ইঙ্গিতও দিয়েছে। তারা বলছে, জন্মদিনের বড় ঘোষণা শুধু সমাজসেবামূলক কাজকর্ম নিয়ে নয়। সিনেমা নিয়ে কিছু একটা ঘোষণা করতে চলেছেন হৃতিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ