1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছি: তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ৪৫ Time View

রোহিঙ্গা সংকট থেকে উত্তরণে তুরস্কের জনগণ সবসময় বাংলাদেশের পাশে আছে বলে মন্তব্য করেছেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু।

শনিবার (৮ জানুয়ারি) সকালে কক্সবাজারের উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তুরস্ক সরকারের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) পরিচালিত ৫০ শয্যার তুর্কি ফিল্ড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সোলাইমান সয়লু বলেন, ২০১৭ সাল থেকেই রোহিঙ্গা ভাই-বোনদের মানবিক সহায়তা দিয়ে আসছে তুরস্ক। সংকট সমাধান না হওয়া পর্যন্ত ভবিষ্যতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় তুরস্কের জনগণের পক্ষে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি সুন্দর ক্যাম্প ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বক্তব্য রাখেন।

পরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী একই এলাকায় অগ্নিকাণ্ডে আশ্রয়হারা রোহিঙ্গাদের জন্য নির্মাণাধীন অস্থায়ী আশ্রয় কেন্দ্র পরিদর্শনে যান।

এ সময় তিনি রোহিঙ্গা শিশু-কিশোরদের সঙ্গে কিছুটা সময় খেলায় মাতেন।

এ ছাড়া দোভাষীর সহায়তায় বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে কথা বলেন।

এর পর ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তুর্কি রেড ক্রিসেন্টের স্বাস্থ্য সেবা কার্যক্রম, দিয়ানাত ফাউন্ডেশন পরিচালিত রোহিঙ্গা দ্বারা সাবান তৈরির কারখানা, খিলজাই নামে একটি সংস্থার লার্নিং সেন্টারের শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইসমাইল ছাতাকলু, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী খালিল বল দামির, তুরস্কের দুজন সংসদ সদস্য, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান, ডিআইজি আনোয়ার হোসেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, জেলা প্রশাসক মামুনুর রশীদ ও পুলিশ সুপার হাসানুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার সকাল ৮টায় তুরস্কের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে বিশেষ বিমানে ইস্তান্বুল থেকে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সোলাইমান সয়লু।

ক্যাম্প পরিদর্শন শেষে দুপুরে বিশেষ বিমানযোগে ঢাকার উদ্দেশে রওয়ানা হন সোলাইমান সয়লু। বিকেলে ঢাকায় পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়ে রাতেই তুরস্কে ফিরে যাওয়ার কথা রয়েছে তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ