1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

ফ্রান্সে একদিনে ৩ লাখ ৩৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ৪২ Time View

ফ্রান্সে বুধবার করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লাখ ৩৫ হাজার মানুষ সংক্রমিত হওয়ায় এ নতুন রেকর্ড সৃষ্টি হলো। স্বাস্থ্যমন্ত্রী ওলিভিয়ার ভেরান পার্লামেন্টকে এ কথা জানান।

আগের সব রেকর্ড ভঙ্গ করে এই প্রথম ফ্রান্সে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়াল। দেশটিতে মঙ্গলবারও এ ভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছিল। এ দিন ফ্রান্সে দুই লাখ ৭১ হাজার ৬৮৬ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়।

ভেরান বলেন, ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার রাতে আক্রান্তের এ নতুন সংখ্যা প্রকাশ করলেও এর আগেই ‘আমরা আমাদের দেশে তিন লাখ ৩৫ হাজার মানুষ আক্রান্তের খবর পেয়েছিলাম।

বর্তমান স্বাস্থ্য পাসের পরিবর্তে কেবল যারা উভয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন তাদের জন্য একটি ‘ভ্যাকসিন পাস’ দেয়া নিয়ে সরকারের পরিকল্পনা বিষয়ে পার্লামেন্টে আলোচনা চলাকালে তিনি বক্তব্য দিচ্ছিলেন।

ফ্রান্সের প্রায় ৫০ লাখ মানুষ এখনো ভ্যাকসিন গ্রহণ করেননি। তাদের মধ্যে ২০ শতাংশ করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে বিবেচনা করা হচ্ছে।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ