1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৯১ হাজার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ৪৫ Time View

নতুন বছরেও দাপট কমছে না ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনসহ করোনা মহামারির। ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে বিশ্বজুড়েই বাড়ছে সংক্রমণ। ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আজ বৃহস্পতিবারও (৬ জানুয়ারি) সেই সংখ্যা বেড়ে লাখের কাছাকাছি পৌঁছেছে। করোনায় একদিনে প্রাণ হারানো মানুষের সংখ্যাও ৩ শতাধিক।

এরই মধ্যে ভারতে ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে আড়াই হাজারের ঘর পার করেছে।

বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৩৩ হাজার। আর বুধবারের তুলনায় ৫৬ দশমিক ৫ শতাংশ বেশি।

অন্যদিকে বুধবারের তুলনায় বৃহস্পতিবার ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও তা এখনো তিনশর ওপরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩২৫ জন। অর্থাৎ গত এক দিনে প্রাণহানির সংখ্যা কমেছে দুই শতাধিক। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৮২ হাজার ৮৭৬ জন।

ভারতে এখন দৈনিক সংক্রমণের হার ৬ দশমিক ৪৩ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ১৯ হাজারের বেশি মানুষ। ফলে দেশটিতে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৪০১ জন।

এদিকে করোনার সংক্রমণ বাড়তে থাকায় সতর্ক অবস্থানে রয়েছে দিল্লি সরকার। রাজধানীর নয়টি হাসপাতালকে কোভিড বেডের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এ ছাড়া দিল্লি সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে একটি নির্দেশনাও জারি করা হয়েছে। সেই নির্দেশনায় দিল্লির হাসপাতালগুলোতে কোভিড বেড ৩ হাজার ৩১৬ থেকে বাড়িয়ে ৪ হাজার ৩৫০ করার কথা বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ