1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

করোনার নতুন ধরন ওমিক্রনে ভারতে প্রথম মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
  • ৫১ Time View

করোনাভাইরাসের দ্রুত সংক্রামক নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে ভারতে প্রথম একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার স্বাস্থ্য মন্ত্রণায়লের এক কর্মকর্তা ওই ব্যক্তির করোনাভাইরাসের ওমিক্রন ধরনে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর নিশ্চিত করেন।

ভারতের পশ্চিমের রাজ্য রাজস্থানের উদয়পুরের বাসিন্দা ওই ব্যক্তির নাম লক্ষ্মীনারায়ণ নাগার, বয়স ৭৩ বছর। গত সপ্তাহে তিনি মারা যান।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানায়, ওই ব্যক্তির দেহ থেকে নমুনা সংগ্রহ করে সেটির জিনম সিকয়েন্স করে জানা যায় তিনি ওমিক্রন ধরনে আক্রান্ত ছিলেন। ৩১ ডিসেম্বর উদয়পুরের একটি হাসপাতালে তিনি ‍মারা যান।

গত ১৫ ডিসেম্বর পরীক্ষায় লক্ষ্মীনারায়ণ দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। তারপর থেকে তিনি হাসপাতালেই ছিলেন। তিনি ডায়বেটিস এবং উচ্চরক্তচাপ সহ নানা দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন।

মারা যাওয়ার আগে দুই বার পরীক্ষায় তিনি করোনাভাইরাস ‘নেগিটিভ’ হয়েছিলেন। তার মৃত্যুর কারণ হিসেবে কোভিড পরবর্তী নিউমোনিয়ার কথা বলা হয়েছে।

উদয়পুরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিনেশ খারাদি বলেন, তার শরীরে জ্বর, কাশি এবং সর্দি সহ আরো কিছু উপসর্গ ছিল। তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে জিনম সিকোয়েন্সের জন্য পাঠানো হয় এবং গত ২৫ ডিসেম্বর আমরা পরীক্ষার ফল হাতে পাই।

‘‘তারপর গত ২১ ডিসেম্বর এবং ২৫ ডিসেম্বর দুইবার তার নমুনা পরীক্ষা কর হয় এবং ফলাফল দুইবারই ‘নেগিটিভ’ আসে।”

ভারতে এখনে পর্যন্ত দুই হাজার ১৩৫ জনের দেহে ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে মহারাষ্ট্রে ৬৫৩ জন এবং রাজধানী দিল্লিতে ৪৬৪ জন আক্রান্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ