1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

মার্কিন নিষেধাজ্ঞা পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের পথে বাধা: রাশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
  • ৪২ Time View

রাশিয়া বলেছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে আলোচনা চলছে তার পথে ইরানবিরোধী মার্কিন নিষেধাজ্ঞা প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ এ মন্তব্য করেছেন।

তিনি সৌদি আরবের আল-আরাবিয়া নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, চলতি ভিয়েনা সংলাপে ইরানের বিরুদ্ধে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা নিয়েই বেশি আলোচনা করতে হচ্ছে, কারণ এসব নিষেধাজ্ঞা আলোচনার পথে সবচেয়ে বড় ও জটিল প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে।

ইউরোপীয় দেশগুলো ভিয়েনা সংলাপে ইরানের আন্তরিকতা নিয়ে যে সন্দেহ প্রকাশ করেছে তাতে বিস্ময় প্রকাশ করে উলিয়ানোভ বলেন, ইউরোপীয়রা আসলে ইরান সম্পর্কে আগে থেকে নেতিবাচক ধারনা পোষণ করে। তিনি আরো বলেন, আলোচনা সহজ নয় তবে এতে অগ্রগতি হচ্ছে।

মিখাইল উলিয়ানোভ ভিয়েনায় ইরান ও আমেরিকার মধ্যে অঘোষিত মধ্যস্থতার ভূমিকা পালন করছেন। তিনি মঙ্গলবার ইরানি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলাদা বৈঠক করেন।

এর আগে মঙ্গলবার ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনর্বহাল ইস্যুতে আবার আলোচনা শুরু হয়। খ্রিস্টীয় নতুন বছর উদযাপন উপলক্ষে আলোচনায় তিন দিনের বিরতি দেয়া হয়েছিল।

গত ২৭ ডিসেম্বর থেকে ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা ভিয়েনায় অষ্টম দফা আলোচনা শুরু করেন। পাঁচ জাতি গোষ্ঠীর পক্ষে আলোচনায় অংশ নিচ্ছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং চীনের কূটনীতিকরা। সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার কারণে আমেরিকার কোনো প্রতিনিধি সরসারি এই আলোচনায় অংশ নিতে পারছেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ