1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

ভারতে ২৪ করোনা আক্রান্ত বেড়েছে ৫৫ শতাংশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
  • ৪৫ Time View

বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৫৮ হাজার ৯৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার এই পরিমাণ ছিল ৩৭ হাজার ৩৭৯ জন। সেই হিসাবে দেশটিতে একদিনে করোনা আক্রান্ত বেড়েছে ৫৫ শতাংশ। এ ছাড়া দেশটিতে মোট ২ হাজার ১৩৫ জনের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তাদের বেশিরভাগই মহারাষ্ট্রের (৬৫৩ জন), এর পরই রয়েছে দিল্লি (৪৬৪ জন)।

টিকা প্রদান ক্রমাগতভাবে দ্রুত করছে ভারত। বর্তমানে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়া চলছে। দেশটিতে ইতোমধ্যে ১৪৭ কোটি ডোজ টিকা প্রদান করা হয়েছে।

ভারতে বর্তমানে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯৮.০১ শতাংশ। বিগত ২৪ ঘণ্টায় অন্তত ১৫ হাজার ৩৮৯ জন সুস্থ হয়েছে। দেশটিতে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৩ কোটি ৪৩ লাখ ২১ হাজার ৮০৩ জন।

ভারতে বর্তমানে সক্রিয় আক্রান্তের পরিমাণ মোট আক্রান্তের এক শতাংশেরও কম। বর্তমানে তা ০.৬১ শতাংশ। বর্তমানে দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৪ জন।

সাপ্তাহিক আক্রান্তের হার ২.৬০ শতাংশ। আর দৈনিক আক্রান্তের হার বর্তমানে ৪.১৮ শতাংশ।

সংক্রমণ ঠেকাতে ভারতের বেশ কয়েকটি রাজ্য ইতোমধ্যে রাত্রীকালীন কারফিউ এর মতো বিধিনিষেধ আরোপ করেছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ওমিক্রন সংক্রমণ বাড়তে থাকায় আরও নতুন এবং বিপজ্জনক ভ্যারিয়েন্টের উদ্ভব হওয়ার ঝুঁকি বাড়ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ