1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
  • ৪৫ Time View

নতুন বছরে প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, যেটিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে মনে করা হচ্ছে। বুধবার দেশটির পূর্ব উপকূল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে গিয়ে পড়ে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই উৎক্ষেপণের খবর প্রথম জানায় জাপানের কোস্টগার্ড; তাদের ধারণা, এটি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে। পরে জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানান, ক্ষেপণাস্ত্রটি ৫০০ কিলোমিটার দূরে গিয়ে পড়েছে।

৩১ ডিসেম্বর নতুন বছরের প্রাক্কালে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) ৮ম কেন্দ্রীয় কমিটির ৪র্থ পূর্ণাঙ্গ বৈঠকের শেষ দিনে ও নিজের ক্ষমতারোহণের দশম বর্ষপূর্তিতে দেওয়া ভাষণে কিম জং উন অস্থিতিশীল আন্তর্জাতিক পরিস্থিতির মুখে জাতীয় প্রতিরক্ষাকে শক্তিশালী করার ডাক দিয়েছিলেন। এটি তার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ‘উত্তর কোরিয়া গত বছর থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে আসছে, যা অত্যন্ত দুঃখজনক।’

পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া নিজেদের ভূখণ্ড থেকে সাগরে সম্ভাব্য একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফও এমনটি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ