1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

বজরঙ্গি ভাইজান-২ করার ঘোষণা সালমানের

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৭২ Time View

সালমান খান অভিনীতি বজরঙ্গি ভাইজান সিনেমাটি বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করেছিল। ভারতের বাইরেও দর্শকদের বেশ সাড়া পেয়েছে। সিনেমাটির গল্প ও অভিনয়শৈলী আজও দর্শকদের চোখে ভাসে।

এই সিনেমার সিক্যুয়াল করার ঘোষণা দিয়েছেন বলিউড ভাইজান। সিনেমার গল্প লিখবেন এস এস রাজামৌলি ও কে ভে ভাইজেন্দ্রা প্রসাদ। রাজামৌলি ও থ্রি আর টিমের সমর্থনে রবিবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করন জোহর, এস এস রাজামৌলি, রাম চরণ এবং আলিয়া ভাট। অজয় দেবগনের উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত শারীরিক অসুস্থতার কারণে তিনি যাননি।

উল্লেখ্য, কে ভি ভিজেন্দ্র প্রসাদের লেখা গল্পে নির্মিত বজরঙ্গি ভাইজান সিনেমাটি পরিচালনা করেন কবির খান। বলিউড সেনসেশন কারিনা কাপুর ও নওয়াজউদ্দিন সিদ্দিকী এতে অভিনয় করেন। এই ছবি ছোট্ট শিশু মুন্নির ভূমিকাটি সবাইকে বিমোহিত করে। ২০১৫ সালের ১৭ জুলাই বজরঙ্গি ভাইজান মুক্তি পেয়েছে।

রবিবারের অনুষ্ঠানে সালমান খান বলেন, তার ক্যারিয়ারে সবচেয়ে বড় সিনেমা বজরঙ্গি ভাইজান। এস এস রাজামৌলির বাবাকে এই ছবিতে কাস্ট করার জন্য ধন্যবাদ জানান তিনি। তিনি বজরঙ্গি ভাইজান-২ করার ঘোষণা দেন। এর পরই অনুষ্ঠানের আয়োজক করণ জোহর জানতে চান, এটি কি আমরা আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে ধরে নেব? জবাবে বলিউড ভাইজান বলেন, হ্যাঁ করণ। পরিচালক জানান, মুন্নিও এই সিনেমায় থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ