1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অস্ত্রোপচারে বিশ্বসেরা ১০ হাসপাতালের তালিকায় রাজশাহী মেডিকেল রহস্যজনক আগুন আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা ভোলায় একজনকে ছুরিকাঘাতের জেরে গণপিটুনিতে যুবকের মৃত্যু সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর : বিস্তারিত জানতে চেয়েছে ঢাকা ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে তলব ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ‘ড. আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ গঠন ইউনিয়ন প্রতিনিধি মনোনয়ন নিয়ে বিতর্ক, অব্যাহতি পেলেন যুবদলের দুই নেতা ফ্যাসিস্টদের পথ কী? জামায়াত আমিরের কাছে জানতে চাইলেন বিএনপি মহাসচিব

পাকিস্তানি মুদ্রামানের রেকর্ড পরিমান পতন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৫০ Time View

পাকিস্তানি রুপির মূল্য দিন দিন কমে যাচ্ছে। মার্কিন ডলারের তুলনায় পাকিস্তানি রুপির এই পতন ইমরান খান সরকারের সময়ের সর্বকালের সর্বনিম্ন হয়ে দাঁড়ালো এ বছর।

গত তিন বছর চার মাসে মার্কিন ডলারের তুলনায় ৩০.৫ শতাংশ হারে দাম পড়েছে পাকিস্তানি রুপির। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার দেওয়া হিসেব অনুযায়ী ২০১৮ সালের অগস্ট মাসে এক মার্কিন ডলারের দর ছিল ১২৩ পাকিস্তানি রুপি। চলতি ডিসেম্বরে সেই দর নেমেছে ১৭৭ রুপিতে।

গত ৪০ মাসে টাকার পতন ৩০.৫ শতাংশ হারে। দেশটির ইতিহাসে রুপির এতো অবমূল্যায়ন এই নিয়ে দ্বিতীয় বার বলেই জানাচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

১৯৪৮ সালে পাকিস্তান তাদের নিজস্ব মুদ্রা ব্যবস্থার সূচনা করে। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক ‘স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তান’ এই মুদ্রা ব্যবস্থা পরিচালনা করে। ইতিহাস বলছে, এত বেশি হারে টাকার অবমূল্যায়ন এর আগে একবারই দেখেছে পাকিস্তান। সেটা ১৯৭১-৭২ সালের কথা। সে সময় পাকিস্তানি রুপির দাম পড়েছিল ৫৮ শতাংশ হারে। মার্কিন ডলারের তুলনায় পাকিস্তানি টাকার দর সে বছর ৪.৬০ থেকে নেমে হয়েছিল ১১.১০।

দেশের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা আশফাক হাসান খান বলেন, অর্থনৈতিক নীতি নির্ধারণের বিষটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। কেন্দ্রীয় রাজস্ব নীতি এই মুহূর্তে বিনিময় হারের উপর সম্পূর্ণ নির্ভরশীল। আর এর ফলে দেশ বিরাট মুদ্রাস্ফীতির সম্মুখীন। ক্রমশ বাড়ছে ঋণের পরিমাণ।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইমরান সরকারের আমলে ক্রমশ খারাপ হচ্ছে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা। যত অবমূল্যায়ন হচ্ছে দেশীয় মুদ্রার ততই ক্রমশ চেপে বসছে মুদ্রাস্ফীতির বোঝা। যা সাধারণ মানুষের পক্ষে বয়ে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। আর এই মাসে যে পরিস্থিতিতে চোখে পড়েছে তাতে প্রমাদ গুণছেন সে দেশের অর্থনীতিবিদরা। তাঁদের মতে ৩০.৫ শতাংশ হারে মুদ্রার অবমূল্যায়ন দেশকে ভয়াবহ মুদ্রাস্ফীতির দিকে ঠেলে দেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ