1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অস্ত্রোপচারে বিশ্বসেরা ১০ হাসপাতালের তালিকায় রাজশাহী মেডিকেল রহস্যজনক আগুন আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা ভোলায় একজনকে ছুরিকাঘাতের জেরে গণপিটুনিতে যুবকের মৃত্যু সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর : বিস্তারিত জানতে চেয়েছে ঢাকা ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে তলব ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ‘ড. আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ গঠন ইউনিয়ন প্রতিনিধি মনোনয়ন নিয়ে বিতর্ক, অব্যাহতি পেলেন যুবদলের দুই নেতা ফ্যাসিস্টদের পথ কী? জামায়াত আমিরের কাছে জানতে চাইলেন বিএনপি মহাসচিব

যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করেই ভারতকে এস-৪০০ সরবরাহ করছে রাশিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৫০ Time View

যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করেই ভারতকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সরবরাহের কাজ শুরু করেছে রাশিয়া। ভারতের পররাষ্ট্রমন্ত্রী হর্ষ বর্ধন শ্রিংলা এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সংক্ষিপ্ত সফর শেষে নয়াদিল্লি ত্যাগ করার পর শ্রিংলা এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি মাসে এস-৪০০ সরবরাহ শুরু হয়েছে এবং এ প্রক্রিয়া চলবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুতিনের নয়াদিল্লি সফর সংক্ষিপ্ত হলেও ছিল উচ্চ মাত্রায় ফলপ্রসূ ও বাস্তবসম্মত।

পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় ২৮টি সমঝোতায় স্বাক্ষর করেছেন বলেও জানিয়েছেন হর্ষ বর্ধন শ্রিংলা।

তিনি বলেন, বার্ষিক দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে যোগ দিতে পুতিনের নয়াদিল্লি সফরে প্রমাণিত হয়েছে তিনি ভারত-রাশিয়া সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কেরও যথেষ্ট গুরুত্ব তার কাছে রয়েছে।

এর আগে পুতিনের সঙ্গে নয়াদিল্লি সফরকারী রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ভারতের সঙ্গে তার দেশের এস-৪০০ ক্ষেপণাস্ত্র চুক্তির প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে সরে যাওয়ার জন্য ভারতের ওপর চাপ সৃষ্টি করলেও নয়াদিল্লি তা প্রত্যাখ্যান করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ