1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অস্ত্রোপচারে বিশ্বসেরা ১০ হাসপাতালের তালিকায় রাজশাহী মেডিকেল রহস্যজনক আগুন আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা ভোলায় একজনকে ছুরিকাঘাতের জেরে গণপিটুনিতে যুবকের মৃত্যু সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর : বিস্তারিত জানতে চেয়েছে ঢাকা ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে তলব ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ‘ড. আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ গঠন ইউনিয়ন প্রতিনিধি মনোনয়ন নিয়ে বিতর্ক, অব্যাহতি পেলেন যুবদলের দুই নেতা ফ্যাসিস্টদের পথ কী? জামায়াত আমিরের কাছে জানতে চাইলেন বিএনপি মহাসচিব

এরদোয়ানকে হত্যাচেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৫০ Time View

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে তাকে হত্যার চেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করা হয়। তুরস্কের গণমাধ্যমের বরাত মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়ার সংবাদমাধ্যম স্পুতনিক জানিয়েছে, সিরত শহরে এরদোয়ানের একটি অনুষ্ঠানে নিয়োজিত এক পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত গাড়ির নিচে বোমা পাওয়া গেছে। গাড়ির নিচে ওই বোমাটি প্রথম দেখতে পান ওই পুলিশ কর্মকর্তার এক বন্ধু।

পরবর্তীতে নিশ্চিত হওয়া যায় যে, গাড়িতে বোমা বেঁধে রাখা হয়েছিল। তদন্তকারীরা বিষয়টি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই বম্ব স্কোয়াড এটি নিষ্ক্রিয় করে।

তবে এই ঘটনায় কেউ জখম বা আহত হয়নি। তদন্তকারী কর্মকর্তারা ওই গাড়ি এবং বোমায় থাকা হাতের ছাপ পরীক্ষা করে দেখছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, এরদোয়ানকে হত্যার জন্যই হয়তো এভাবে গাড়ির নিচে বোমা বেঁধে রাখা হয়েছিল।

বোমা আবিষ্কারের পূর্বে ওই কর্মকর্তার গাড়িটি নিয়ে তার বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু সৌভাগ্যক্রমে কোনো ধরনের দুর্ঘটনার আগেই গাড়ির নিচে বোমা থাকার বিষয়টি ধরা পড়ে।

পরবর্তীতে সিরত শহরের একটি স্থানীয় র্যালিতে ভাষণ দেন এরদোয়ান। সেখানে তিনি মূলত দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ