1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

টাকা চাইতেই রানিকে বুড়ো আঙুল দেখালেন বিগ বি

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৬৮ Time View

অমিতাভ বচ্চনের সঙ্গে রানি মুখোপাধ্যায়ের সম্পর্ক বহু পুরোনো। একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন দুজনে। সবর্ত্রই অমিতাভের ফেবারিট রানি। বান্টি অউর বাবলি ২-এর প্রচারে চলতি সপ্তাহে কেবিসি-র মঞ্চে হাজির ছিলেন রানি-সাইফ। আর সেখানে এসেই বাবলির দেখা দশরথ সিংহের সঙ্গে। হ্যাঁ, রানি-অভিষেকের ‘বান্টি অউর বাবলি’-তে এই চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ। এদিন কেবিসির মঞ্চে এসে অমিতাভের পা ছুঁয়ে প্রণাম সারেন রানি, নেন আর্শীবাদ।

এদিন রানি-সাইফ ছাড়াও কেবিসির সেটে হাজির ছিলেন নিউ এজ বান্টি আর বাবলি, সিদ্ধান্ত চতুর্বেদী এবং শর্বরীও। খেলার শুরুতেই প্রিয় ‘অমিত আঙ্কেল’-কে রানি জানান, ‘আমি আপনার ফ্যান ছিলাম, এটা তো পরিষ্কার আপনি যাই করেন সেটার ফ্যান আমি’।

রানির মুখে এমন স্তুতি শুনে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকেন অমিতাভ, সাইফ পাশ থেকে পালটা বলেন- ‘বিশেষ সাহায্য পাওয়ার আশায় এইসব বলছে’। মোদ্দা কথা একটু সাহায্যের জন্য মাখন লাগাচ্ছে আর কী!

এরপর অমিতাভ পালটা জবাব দেন, ‘তো কী করব এবার খেলা বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাব?’

জবাবে রানি বলেন, ‘আপনি আমাকে ওই চ্যারিটির জন্য টাকাটা দিয়ে দিন, ব্যাস আমরা চলে যাব’। সাইফও দলে যোগ দিয়ে বলে উঠেন, ‘রানি তুমি কত টাকা চাও?’ একটু কাঁচুমাচুঁ মুখ করে রানি বলেন, ‘যা আপনি দেবেন’। এ কথা শুনে তক্ষুণি অমিতাভ বুড়ো আঙুল দেখিয়ে বলে উঠেন, ‘ঠেংঙ্গা দেবো তোমাদের.. এখানে খেলতে হবে তো’। সঙ্গে সঙ্গে হাসির রোল উঠে কেবিসির সেটে।

‘বান্টি অউর বাবলি ২’-র সুবাদে দীর্ঘ ১২ বছর পর ‘হাম তুম’ জুটিকে ফিরে পেল দর্শক। রানির কথায়, গত ১২ বছর সাইফ অনেক পরিণত মানুষ হয়েছেন। সাইফ জানান, সম্পর্ক নিয়ে রানি অনেক জরুরি টিপস দিয়েছেন তাকে, এর জন্য তিনি বন্ধুর কাছে কৃতজ্ঞ। ‘হাম তুম’-এর বৃষ্টিভেজা টাইটেল ট্রাকে নেচে এদিন ফের একবার ফ্যানেদের জিয়া নস্ট্যাল করে দিলেন দুজনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ