1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বাগদানের খবর ভিত্তিহীন: প্রভা

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৬৮ Time View

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মৌসুমী ভৌমিকের গান করে সম্প্রতি আলোচনায় এসেছিলেন। তার কণ্ঠে ‘আমি শুনেছি সেদিন’ গানটি বেশ প্রশংসিত হয়েছে।

প্রভা আবারও আলোচনায়। এবার বাগদানের খবরে আলোচনায় তিনি। গণমাধ্যমে ছড়িয়ে পড়ে তার বাগদানের খবর। যদিও এ খবরটিকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন প্রভা।

প্রভা বলেন, ‘এগুলো পুরোপুরি ভুয়া খবর। আমার সাথে কথা না বলেই নিউজ করে দিয়েছে। যে আংটিকে বাগদানের বলা হচ্ছে সেটি আমার খালার। উনার গহনার বক্স থেকে আমি এটা নিয়ে এসেছি। ‘

প্রভা আরও বলেন, ‘আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। যদি ভবিষ্যতে করি তাহলে অবশ্যই সাংবাদিকদের জানাব না। আমার স্বামীর জীবনটা ধ্বংস করে দেবে। আপাতত কোনো রকম প্রেম, ভালোবাসা আমার মধ্যে বিরাজ করছে না। আমি আসলে আমার বাবা-মাকে নিয়েই ভালো আছি। আলহামদুলিল্লাহ।’

লাস্যময়ী এ অভিনেত্রী গানেও বেশ পটু। তিনি গেয়েছেন মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটি। শ্রোতাপ্রিয় গানটি কভার করে নিজের ইউটিউবে প্রকাশ করেছেন প্রভা। ভিডিওতে মডেল হয়েছেন অভিনেত্রী নিজেই। গান করা প্রসঙ্গে প্রভা বলেন, ‘ছোটবেলা থেকেই আম্মু আমাকে দিয়ে গান করাতে চেয়েছিলেন। কিন্তু আমার ভালো লাগত না। বন্ধুদের সামনে গুনগুন করতাম, তারা প্রশংসা করত, উৎসাহ দিত।’

আড্ডার ছলেই ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটি করেছেন এ অভিনেত্রী। এটিকে পরীক্ষামূলক বলছেন তিনি। তার ভাষায়, ‘নিজেকে যাচাই করার জন্য গানটি করেছি। ইমরানের স্টুডিওতে একদিন আড্ডার ছলেই গানটি রেকর্ড করি। এরপর দেখলাম মন্দ হয়নি। পরে ইউটিউবে শেয়ার করি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ