1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভল্টের টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী, চাওয়া কৃষি বিশ্ববিদ্যালয় সার্কাসের নির্যাতন, অযত্ন থেকে নিরাপদ আশ্রয়ে রাশমণি, দেশের অন্য বন্দি হাতিগুলোর ভাগ্যে কী আছে? ‎উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার এক দশক পর রাজ-তুষির প্রথম সিনেমা ওটিটিতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে: অর্থমন্ত্রী সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান: দেখবেন পূজামণ্ডপ, করবেন জনসভা

করোনায় বিশ্বব্যাপি আরও ৬ হাজার মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৫১ Time View

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৯৮৮ জনের মৃত্যু হয়েছে। এসময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন চার লাখ ২৭ হাজার ৫২২ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন আরও তিন লাখ ৫৬ হাজার ২৬৭ জন

এর আগের ২৪ ঘণ্টায় সাত হাজার ১৮৮ জনের মৃত্যু হয়। ওই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হন পাঁচ লাখ চার হাজার ৭৮৯ জন।

রোববার (১৪ নভেম্বর) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যান-ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫১ লাখ ১০ হাজার ৫৪০ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ কোটি ৩৬ লাখ ৭১ হাজার ১০৯ জন। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৯৩ লাখ ৭৭ হাজার ১৭১ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন চার কোটি ৭৮ লাখ ৯১ হাজার ৯৯৭ জন। তাদের মধ্যে মারা গেছেন সাত লাখ ৮৩ হাজার ৪৩৯ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৭৮ লাখ ৯৭ হাজার ৩৩৫ জন।

করোনায় ভারতে সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৭৭৪ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৬৩ হাজার ২৪৫ জনের। আর করোনা থেকে সেরে উঠেছেন তিন কোটি ৩৮ লাখ ২৬ হাজার ৪৮৩ জন।

করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় লাখ ১১ হাজার ২৫৫ জনের। মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ১৯ লাখ ৫৩ হাজার ৮৩৮ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ১১ লাখ ৪৬ হাজার ২৫৫ জন।

তালিকায় এরপর রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও জার্মানি।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩০ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭২ হাজার ২৭৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯১৮ জন। করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৩৬ হাজার ৩০৩ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ