1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৯০ : মৃত্যু ১ অস্ত্র-কাণ্ডে মন্ত্রিত্ব গেল ইশরাকের ভল্টের টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী, চাওয়া কৃষি বিশ্ববিদ্যালয় সার্কাসের নির্যাতন, অযত্ন থেকে নিরাপদ আশ্রয়ে রাশমণি, দেশের অন্য বন্দি হাতিগুলোর ভাগ্যে কী আছে? ‎উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার এক দশক পর রাজ-তুষির প্রথম সিনেমা ওটিটিতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে: অর্থমন্ত্রী

মহাকাশ ভ্রমণে ১০০ টিকিট বিক্রি করেছে ভার্জিন গ্যালাক্টিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৪৯ Time View

রিচার্ড ব্রানসনের স্পেসক্রাফট কোম্পানি ভার্জিন গ্যালাক্টিক মহাকাশ ভ্রমণের জন্য গত গ্রীষ্ম পর্যন্ত ১০০ টিকেট বিক্রি করেছে। ২০২২ সালের শেষ নাগাদ কোম্পানি বাণিজ্যিকভাবে এই মহাকাশ ভ্রমণ শুরু করবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি সোমবার এ কথা জানায়।

এই মহাকাশ ভ্রমণে আসন প্রতি বর্তমান টিকেট মূল্য সাড়ে ৪ লাখ ডলার। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এই টিকেট ছাড়মূল্যে ২ লাখ ডলার থেকে আড়াই লাখ ডলারে প্রায় ৬শ’ টিকেট বিক্রি করা হয়েছে।

এক মুখপাত্র এএফপিকে বলেন, কোম্পানি এখন পর্যন্ত ৭শ টিকেট বিক্রি করেছে।

কোম্পানির সিইও মাইকেল কোলগ্লাজিয়ার এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা ফ্লাইট কার্যক্রম চালুর জোরদার প্রক্রিয়া শুরু করেছি। আগামী বছরে বাণিজ্যিক সেবা শুরু করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করছি।’

তিনি বলেন, ‘মহাকাশ ভ্রমণের চাহিদা জোরদার হচ্ছে। আমরা যে পরিকল্পনা করেছিলাম তার চেয়ে আসন বিক্রি এগিয়ে আছে।’

২০০৪ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি মহাকাশ ট্যুরিজমের মাধ্যমে অর্থ উপার্জনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। গত ১১ জুলাই তারা পরীক্ষামূলক মিশন পরিচালনা করে সাফল্য অর্জন করে। হাইপ্রোফাইল এই মিশনে রিচার্ড ব্রানসন নিজে তার কোম্পানির মহাকাশযানে পৃথিবীর কক্ষপথ ঘুরে আসেন। এর কয়েকদিন পরে ২১ জুলাই ব্রানসনের প্রতিযোগী ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস মহাকাশ ট্যুরিজম প্রতিযোগিতায় নিজ রকেটে পৃথিবীর কক্ষপথ ভ্রমণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ