1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় প্রায় সাড়ে ৫ হাজার মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৪০ Time View

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৪৮৯ জন, যা এর আগের ২৪ ঘণ্টার চেয়ে প্রায় ৮০০ জন বেশি। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৭০ হাজার ৩৯৩ জনে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৫৭ হাজার ৯৬৯ জন। আগের এই সময়ের চেয়ে যা ১৬ হাজারের বেশি। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ১০ লাখ দুই হাজার ৮৩৬ জনে।

গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। দেশটিতে মারা গেছেন এক হাজার ১৯০ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৪০০ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮৮ লাখ ৩৪ হাজার ৪৯৫ জন এবং মৃত্যু হয়েছে দুই লাখ ৪৮ হাজার চারজনের।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৮৬ জন এবং মারা গেছেন ৩৬৮ জন। দেশটিতে এখন পর্যন্ত চার কোটি ৭৪ লাখ ১৭ হাজার ৭৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং সাত লাখ ৭৫ হাজার ৯৬৪ জন মারা গেছেন।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন পাঁচ হাজার ৬৩৮ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৭৭ জন এবং মৃত্যু হয়েছে ছয় লাখ নয় হাজার ৬০২ জনের।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০৪ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাত হাজার ৮৪১ জন। দেশটিতে মোট আক্রান্ত তিন কোটি ৪৩ লাখ ৭৪ হাজার ৪৫৫ জন এবং মারা গেছেন চার লাখ ৬১ হাজার ৩৪৭ জন।

এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১৪০ জন, তুরস্কে ১৮৭ জন, ইউক্রেনে ৪৭৩ জন এবং ফিলিপাইনে ৯১ জন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ