1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

নতুন নাম নিয়ে বিপাকে ‘মেটা’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৪০ Time View

নতুন নাম নিয়ে বেশ বিপাকেই পড়েছে ফেসবুক। গত মাসেই নিজের নাম বদলে ‘মেটা’ রেখেছে তারা, বদলেছে নাম ও লোগোও। তবে এই নামের প্রতিষ্ঠান এটাই প্রথম নয়, আর তা নিয়েই বিপাকে ‘মেটা’।

সম্প্রতি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, আগস্ট মাসেই অন্য একটি সংস্থা ‘মেটা’ নামটির জন্য নথিভুক্তকরণ সেরে রেখেছিল। ‘মেটা পিসি’ নামের এই সংস্থাটি মূলত কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট ও সফটওয়্যার বিক্রি করে।

সংস্থারটির মালিক জো ডার্গার ও জ্যাক শাট জানিয়েছেন, তাদের সংস্থা ‘মেটা পিসি’ এক বছরের কিছু বেশি সময় ধরে চালু রয়েছে। তবে, আগস্ট মাসেই তারা প্রথম ব্র্যান্ড হিসাবে‌ ‘মেটা’ নামটির জন্য আবেদন করেন।

জো ও জ্যাকের সংস্থা অবশ্য এখনও মেটা নামের অধিকার পায়নি। অর্থাৎ এখনও মার্ক ‌জাকারবার্গের সুযোগ রয়েছে নামটি পাওয়ার। জো ও জ্যাক অবশ্য জানিয়েছেন, ২ কোটি ডলারের বিনিময়ে ‘মেটা’ নামকরণের আবেদন সরিয়ে নেবেন তারা।

তবে এ নিয়ে মজাও করেছেন তারা। নিজেদের সংস্থার টুইটার অ্যাকাউন্টে একটি মিম পোস্ট করেছেন জো ও জ্যাক, সেখানে দেখা যাচ্ছে মার্ক ‌জাকারবার্গ ‘মেটা পিসি’র একটি ল্যাপটপ ধরে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ