1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

১০ আফগান নিহতের ঘটনায় যুদ্ধ আইন লঙ্ঘিত হয়নি : পেন্টাগন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৪০ Time View

আফগান রাজধানী কাবুলে আগস্টে মার্কিন ড্রোন হামলায় ১০ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা একটি কৌশলগত ভুল ছিল। তবে এতে কোনো যুদ্ধ আইন লঙ্ঘিত হয়নি। ঘটনাটি তদন্তের পর পেন্টাগন ইন্সপেক্টর জেনারেল বুধবার এমন কথা বলেন।
মার্কিন ত্রাণ গ্রুপের হয়ে কাজ করা এক ব্যক্তিসহ প্রাপ্তবয়স্ক তিনজন ও সাত শিশু ২৯ আগস্টের অভিযানে নিহত হন। ইসলামিক স্টেট জঙ্গিদের ব্যবহার করা একটি বাড়ি ও একটি গাড়ি এ হামলার লক্ষ্য ছিল বলে মনে করা হয়।

মার্কিন বিমানবাহিনীর ইন্সপেক্টর জেনারেল লে. জেনারেল সামি সাইদ এক প্রতিবেদনে বলেন, ‘তদন্তে যুদ্ধ আইনসহ কোন আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়নি। পক্ষপাতমূলক তথ্য ও যোগাযোগ ঘাটতির কারণে দু:খজনক এ হতাহতের ঘটনা ঘটে।’

তিনি বলেন, ‘এটি সত্যিকার অর্থেই একটি ভুল ছিল। এটি কোনোভাবেই ইচ্ছাকৃত ও অবহেলাজনিত ভুল ছিল না।’
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ