1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৯০ : মৃত্যু ১ অস্ত্র-কাণ্ডে মন্ত্রিত্ব গেল ইশরাকের ভল্টের টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী, চাওয়া কৃষি বিশ্ববিদ্যালয় সার্কাসের নির্যাতন, অযত্ন থেকে নিরাপদ আশ্রয়ে রাশমণি, দেশের অন্য বন্দি হাতিগুলোর ভাগ্যে কী আছে? ‎উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার এক দশক পর রাজ-তুষির প্রথম সিনেমা ওটিটিতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে: অর্থমন্ত্রী

আগামী বছর হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পাবে রুশ নৌবাহিনী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৫১ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, জিকরন হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা প্রায় শেষ হওয়ার পথে এবং ২০২২ সালে নৌবাহিনীকে সরবরাহ শুরু হবে। বুধবার তিনি এ কথা বলেছেন।

রাশিয়া গত মাসে জানিয়েছিল, একটি সাবমেরিন থেকে প্রথমবারের মতো সফলভাবে জিকরন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। আগামী বছর নৌবাহিনীকে এটি সরবরাহের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাইপারসোনিক অস্ত্র প্রতিযোগিতায় এগিয়ে থাকবে মস্কো।

টেলিভিশনে প্রচারিত বক্তব্যে পুতিন বলেন, নতুন হাইপারসোনিক অস্ত্র ব্যবস্থা, উচ্চ ক্ষমতা লেজার ও রোবট ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রযুক্তির উদ্ভাবন ও বাস্তবায়ন এখন বিশেষ জরুরি। যা সম্ভাব্য সামরিক হুমকি কার্যকরভাবে মোকাবিলা করতে সক্ষম হবে। যার অর্থ হলো এগুলো আমাদের দেশের নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে।

পুতিন জানান, জিকরন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফলভাবে ভূমি ও সাগরে লক্ষ্যবস্তুতে আঘাতে হেনেছে। পানির নিচ কিংবা জাহাজের পাটাতন উভয়ক্ষেত্রেই এটি সফল।

পশ্চিমা কয়েকজন বিশেষজ্ঞ রাশিয়ার নতুন প্রজন্মের অস্ত্রের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলছেন। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচগুণের বেশি দ্রুত গতির হবে, যা ঘণ্টায় ৬ হাজার ২০০ কিলোমিটার পাড়ি দিতে পারবে। গতি ও উচ্চতার কারণে এগুলোকে শনাক্ত করে ধ্বংস করা কঠিন হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ