1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে লিভারপুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৪০ Time View

উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব তথা শেষ ষোলো নিশ্চিত করেছে লিভারপুল। বুধবার দিবাগত রাতে দশজনের অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে নাম লেখায় তারা।

এই জয়ে ৪ ম্যাচ থেকে পূর্ণ ১২ পয়েন্ট সংগ্রহ করে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে অলরেডরা। সমান ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

প্রথম দেখায় অ্যাটলেটিকোর মাঠে কোনোরকমে ৩-২ গোলে জিতেছিল লিভারপুল। ফিরতি লেগে ঘরের মাঠে অ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। এ সময় গোল করেন দিয়েগো জতা। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। দুটো গোলেই সহায়তা করেন ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড।

ম্যাচে ফেরার চেষ্টায় থাকা অ্যাটলেটিকো ৩৬ মিনিটে বড় ধাক্কা খায়। এ সময় তাদের খেলোয়াড় ফেলিপে লিভারপুলের মানেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময় দশজন নিয়েই খেলতে হয় তদের।

দশজন নিয়ে খেললেও আর কোনো গোল হজম করেনি তারা। শেষ পর্যন্ত মানে ও জতার গোলে ভর করে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্গেন ক্লপের শিষ্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ