1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে গুলিতে নিহত ১২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৪০ Time View

হ্যালোইন উৎসব চলাকালে যুক্তরাষ্ট্রে ব্যাপক গোলাগুলির ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অসংখ্য মানুষ।

সিএনএন জানাচ্ছে, স্থানীয় সময় রবিবার যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যে হ্যালোইন পার্টিতে গুলিবর্ষণ করা হয়। ওই গোলাগুলির ঘটনায় ৩ জন নিহত হয়। এ ছাড়া অন্তত ১২ জন আহত হয়েছেন।

বড়দিনের পরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সবচেয়ে বড় উৎসব হ্যালোইন। এই উৎসবের মধ্যে দেশটির ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাসসহ সাতটি রাজ্যে সহিংসতার ঘটনা ঘটেছে।

সবচেয়ে বেশি হতাহত হয়েছে ইলিনয় রাজ্যে। টহলরত এক শেরিফ সার্জেন্ট জানান, গোলাগুলির ঘটনায় অন্তত শতাধিক লোককে রাস্তায় দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন তিনি।

এ ছাড়া কলোরাডোতে গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। টেক্সাসের হাউস্টনে গুলিতে নিহত হয়েছেন এক তরুণী। ক্যালিফোর্নিয়ার সেকরেমনতো এলাকায় গুলিতে ২ জন নিহত হয়েছেন।

সামাজিক ও অর্থনৈতিক খাতে মহামারির প্রভাবের কারণে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা বাড়ছে বলে মনে করছে দেশটির পুলিশ প্রশাসন।

এই বছর এখন পর্যন্ত ৫৯৯টি গোলাগুলির ঘটনা ঘটেছে দেশটিতে। ২০২০ সালে ৬১১ এবং ২০১৯ সালে ৪১৯টি ঘটনা ঘটেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ