1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৯০ : মৃত্যু ১ অস্ত্র-কাণ্ডে মন্ত্রিত্ব গেল ইশরাকের ভল্টের টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী, চাওয়া কৃষি বিশ্ববিদ্যালয় সার্কাসের নির্যাতন, অযত্ন থেকে নিরাপদ আশ্রয়ে রাশমণি, দেশের অন্য বন্দি হাতিগুলোর ভাগ্যে কী আছে? ‎উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার এক দশক পর রাজ-তুষির প্রথম সিনেমা ওটিটিতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে: অর্থমন্ত্রী

জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে কোনো অজুহাত নয় : বরিস জনসন

Reporter Name
  • Update Time : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৫০ Time View

গ্লাসগোয় শুরু হওয়া জলবায়ু সম্মেলন ব্যর্থ হতে পারে এমন কোনো অজুহাত না দিতে বিশ্বনেতাদের সতর্ক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসন। জলবায়ু সম্মেলন শুরুর ঠিক আগ দিয়ে রোমের জি-২০ সম্মেলনের শেষ বক্তব্যে এ কথা বলেন তিনি। জি-২০ভুক্ত উন্নত অর্থনীতির দেশগুলোর উদ্দেশ্যেই মূলত এই সতর্কবাণী।

জনসন বলেন, ‘আমরা শুধু সমস্যাটি স্বীকারই করিনি, বরং জলবায়ু পরিবর্তনের কারণে আমরা প্রাকৃতিক দুর্যোগের শিকারও হয়েছি। ইতোমধ্যে তাপপ্রবাহ, খরা, দাবানল, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের নতুন নতুন রূপ দেখেছে বিশ্ববাসী।’

২০১৫ জলবায়ু সম্মেলনের পর তাপমাত্রা কমাতে প্যারিসে একটি চুক্তি হয়েছিল। সেটিকে উল্লেখ করে জনসন বলেন, ‘আমরা যদি এখনো পদক্ষেপ না নিই তাহলে ভবিষ্যতে এ প্যারিস চুক্তিকে দেখা হবে এভাবে, যে যেই মুহূর্তে সমস্যা স্পষ্টরূপে ধরা দিয়েছে ঠিক সেই মুহূর্তেই মানবজাতি সমস্যা সমাধানের পথে না এগিয়ে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’

এ সময় জনসন বলেন, ‘যদি গ্লাসগোর জলবায়ু সম্মেলন ব্যর্থ হয় তা হলে বিশ্বের যা কিছু সবই ব্যর্থ বলেই চিহ্নিত হবে।’

প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার ২০৫০ সাল নাগাদ যুক্তরাজ্যের কার্বন নিঃসরণের পরিমাণ শুন্যে নামিয়ে আনার প্রতিশ্রতি দিয়েছে। আরও বেশ কিছু দেশ কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা ঘোষণা করেছে। তবে সেসবও পর্যাপ্ত নয় বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।

জলবায়ু সম্মেলন সফল করতে জি-২০ সম্মেলন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারত বলে মনে করছেন জনসন। যদিও জি-২০ সম্মেলনে জলবায়ু নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা এগিয়েছে সামান্যই।
খবর বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ