1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় বিশ্বে কমেছে শনাক্ত ও মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩৯ Time View

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে রাশিয়ায়

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর ও শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বেজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৫৯৮ জন। যা আগের দিনের তুলনায় প্রায় ১ হাজার ৪০০ জন কম। এ নিয়ে করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫০ লাখ ১৪ হাজার ৭৭৯ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৪৮২ জন। যা আগের দিনের প্রায় ৫৪ হাজার কম। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ৪৪৬ জনে।

সোমবার (১ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া যায়।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে রাশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে মারা গেছেন ১ হাজার ১৫৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৯৯৩ জন।

অন্যদিকে দৈনিক মৃত্যুতে এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র-ইউক্রেন-ভারত-তুরস্ক ও মেক্সিকো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ