1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৯০ : মৃত্যু ১ অস্ত্র-কাণ্ডে মন্ত্রিত্ব গেল ইশরাকের ভল্টের টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী, চাওয়া কৃষি বিশ্ববিদ্যালয় সার্কাসের নির্যাতন, অযত্ন থেকে নিরাপদ আশ্রয়ে রাশমণি, দেশের অন্য বন্দি হাতিগুলোর ভাগ্যে কী আছে? ‎উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার এক দশক পর রাজ-তুষির প্রথম সিনেমা ওটিটিতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে: অর্থমন্ত্রী

বাইডেনের সঙ্গে সাক্ষাতের ৪ দিন পর হোয়াইট হাউসের মুখপাত্র করোনা আক্রান্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৫০ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি। সম্প্রতি তাঁর পরিবারের কয়েকজনের শরীরে করোনা শনাক্ত হয়। এর জের ধরে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইউরোপ সফরে অংশ নেননি তিনি। খবর এএফপির।

বিবৃতিতে জেন সাকি বলেন, রোববার তাঁর শরীরে করোনা শনাক্ত হয়। গত বুধবার থেকে তিনি বাইডেন বা হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কোনো কর্মকর্তার সঙ্গে সরাসরি দেখা করেননি। সর্বশেষ দেখা করার পর চার দিন তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।
বিজ্ঞাপন

সবশেষ গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি দেখা করেছিলেন হোয়াইট হাউসের এই মুখপাত্র। তবে সে সময় স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি। তাঁর ভাষ্য, বাইডেনের সঙ্গে দেখা করার সময় তাঁরা ছয় ফুটেরও বেশি দূরত্বে বসে ছিলেন। এ ছাড়া মুখে মাস্ক ছিল।

করোনা সংক্রমিত হলেও, তাঁর শরীরে উপসর্গগুলো অতটা জটিল নয় বলে জানিয়েছেন জেন সাকি। এই মুহূর্তে তিনি বাসা থেকে কাজ করছেন। জেন সাকি বলেন, করোনার পরবর্তী পরীক্ষা করানোর আগে তিনি ১০ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। সব ঠিকঠাক থাকলে এরপর হোয়াইট হাউসে ফিরবেন তিনি।

এদিকে গত সেপ্টেম্বরেই করোনার টিকার বুস্টার ডোজ নিয়েছেন বাইডেন। রোববার তিনি ইতালির রাজধানী রোমে জি-২০ সম্মেলনে অংশ নিয়েছেন। আগামীকাল সোমবার স্কটল্যান্ডের গ্লাসগো কপ-২৬ জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

করোনা মহামারি শুরুর পর সবচেয়ে বড় ধাক্কা গেছে যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে। দেশটিতে এখন পর্যন্ত সর্বোচ্চ ৭ লাখ ৪৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে টিকার পূর্ণ ডোজ পেয়েছে ৫৮ শতাংশ মানুষ। এখনো অনেক মার্কিনিই করোনার টিকা নেওয়ার বিপক্ষে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ