1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বিশ্বে করোনায় মৃত্যু ৫০ লাখ ছাড়ালো, নতুন শনাক্ত সাড়ে ৪ লাখ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৪১ Time View

বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ৫০ লাখ ছাড়িয়েছে। অবশ্য শুক্রবারের তুলনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। একইসময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৬৬ হাজার।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে এরপরই রয়েছে রাশিয়া-ইউক্রেন-ভারত-ব্রাজিল-যুক্তরাজ্য। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৪ কোটি ৬৭ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০ লাখ ৩ হাজার।

আজ (শনিবার, ৩০ অক্টোবর) করোনা আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৫৮০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দুই শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫০ লাখ ৩ হাজার ৯৩৪ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ৪০৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৮ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ কোটি ৬৭ লাখ ২৪ হাজার ৬০১ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৮৯৮ জন। অপরদিকে মারা গেছেন ১ হাজার ৫৫৫ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৬৭ লাখ ৭০ হাজার ২৬৯ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭ লাখ ৬৫ হাজার ৭২২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইউরোপের দেশ যুক্তরাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৪৬৭ জন এবং মারা গেছেন ১৮৬ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৮৯ লাখ ৭৯ হাজার ২৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪০ হাজার ৩৯২ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পরই রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১ হাজার ১৬৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৮৪৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮৪ লাখ ৩২ হাজার ৫৪৬ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২২০ জনের।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭৯ জন। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৯৬৫ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৭ লাখ ৯৩ হাজার ৪০১ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৭ হাজার ৫০৪ জনের।

এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫২ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৮৯ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৪২ লাখ ৫৯ হাজার ৭১৯ জন। মারা গেছেন ৪ লাখ ৫৭ হাজার ৭৭৩ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১২৩ জন, তুরস্কে ২০৯ জন, ইউক্রেনে ৬৪৮ এবং ফিলিপাইনে ৪৪ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৩৫৭ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৬৩১ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ