1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের সহযোগিতার নির্দেশ খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৯০ : মৃত্যু ১ অস্ত্র-কাণ্ডে মন্ত্রিত্ব গেল ইশরাকের ভল্টের টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী, চাওয়া কৃষি বিশ্ববিদ্যালয় সার্কাসের নির্যাতন, অযত্ন থেকে নিরাপদ আশ্রয়ে রাশমণি, দেশের অন্য বন্দি হাতিগুলোর ভাগ্যে কী আছে? ‎উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার এক দশক পর রাজ-তুষির প্রথম সিনেমা ওটিটিতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

চ্যালেঞ্জ মোকাবিলায় এক সঙ্গে কাজ করা প্রয়োজন : গুতেরেস

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৫১ Time View

কোভিড-১৯, সংঘাত, ক্ষুধা, দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব নানা সংকটে রয়েছে। এসব সংকট পরিষ্কার করে দিয়েছে যে সংহতির মাধ্যমেই এগিয়ে যেতে হবে। জাতিসংঘ দিবস উপলক্ষে এক বার্তায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এসব কথা বলেন।

গুতেরেস বলেন, ‘বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের এক সঙ্গে কাজ করা প্রয়োজন।’

ওই বার্তায় তিনি বলেন, ‘৭৬ বছর আগের বিপর্যয়কর এক সংঘাতের ছায়া থেকে বিশ্বের উত্তরণের প্রত্যাশার বাহন হিসেবে জাতিসংঘ প্রতিষ্ঠা পায়। আজ জাতিসংঘের নারী-পুরুষেরা সেই প্রত্যাশাকে বিশ্বজুড়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমাদের এসব চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এ জন্য বিশ্বের সব জায়গার সব মানুষকে কোভিড-১৯ এর টিকা নিশ্চিত করা জরুরি।’

তিনি বলেন, ‘জাতিসংঘ সনদকে ৭৬ বছর ধরে শক্তি জুগিয়েছে যেসব মূল্যবোধ যেমন: শান্তি, উন্নয়ন, মানবাধিকার, সবার জন্য সমান সুযোগ—এগুলোর প্রয়োজনীয়তা কখনও ফুরিয়ে যাবে না।’

গুতেরেস বলেন, ’আজ এই জাতিসংঘ দিবস পালনের সময় আমি এসব আদর্শে সবাইকে একতাবদ্ধ হওয়ার এবং জাতিসংঘের প্রতিশ্রুতি, সম্ভাবনা ও এই বিশ্ব সংস্থার প্রতি প্রত্যাশা পূরণের আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘সব মানুষের, বিশেষত দরিদ্রতম ও সবচেযে সুবিধাবঞ্চিত মানুষ, নারী ও মেয়েশিশু এবং শিশু ও তরণদের অধিকার ও মর্যাদা নিশ্চিত ও সুরক্ষিত করার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। বিশ্বে সংঘাত নিরসনের পথ অনুসন্ধানের মাধ্যমে আমাদের অগ্রসর হতে হবে।’

গুতেরেস বলেন, ‘আমাদের এই গ্রহটাকে রক্ষা করতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বড় ধরনের প্রতিশ্রুতি এবং তা বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে যেতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ