1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

দেশে ৬ কোটি ১ লাখ ৬০ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৪০ Time View

দেশে এ পর্যন্ত টিকা এসেছে মোট ৭ কোটি ৭০ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে শনিবার (২৩ অক্টোবর) পর্যন্ত ৬ কোটি ১ লাখ ৬০ হাজার ৭৮১ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুদ আছে ১ কোটি ৬৯ লাখ ১১ হাজার ৬৩৯ ডোজ।

এ পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ২৬৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ২ লাখ ৬৪ হাজার ৫১৩ জন। শনিবার দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৬ লাখ ৫ হাজার ১৪৫ ডোজ টিকা।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা।

শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, শনিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪৬ হাজার ৭১৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে দুই হাজার ২২৭ জনকে। পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৭ হাজার ৬২৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে সাত হাজার ৯৮৬ জনকে।

এ ছাড়া শনিবার সিনোফার্মের টিকা প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৬০ হাজার ৭৬৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই লাখ ৫৬ হাজার ৫২২ জন। মডার্নার টিকা প্রথম ডোজ কাউকে দেওয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে তিন হাজার ৩০৪ জনকে।

এ পর্যন্ত সারাদেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৫ কোটি ৬০ লাখ ২১ হাজার ৭৪৬ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ