1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের সহযোগিতার নির্দেশ খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৯০ : মৃত্যু ১ অস্ত্র-কাণ্ডে মন্ত্রিত্ব গেল ইশরাকের ভল্টের টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী, চাওয়া কৃষি বিশ্ববিদ্যালয় সার্কাসের নির্যাতন, অযত্ন থেকে নিরাপদ আশ্রয়ে রাশমণি, দেশের অন্য বন্দি হাতিগুলোর ভাগ্যে কী আছে? ‎উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার এক দশক পর রাজ-তুষির প্রথম সিনেমা ওটিটিতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

মেক্সিকোতে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি: নিহত ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৪৮ Time View

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে চার জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য।

শনিবার (২৩ অক্টোবর) দেশটির কর্মকর্তারা এই তথ্য জানান বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি জানিয়েছে, মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গত শুক্রবার গোলাগুলির এই ঘটনা ঘটে। সন্ত্রাসীরা গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। একপর্যায়ে পুলিশের গুলিতে ৩ সন্ত্রাসী নিহত হন। নিহতরা সবাই গালফ কার্টেল নামক শক্তিশালী একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। নিহত অন্যজন একজন পথচারী।

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশের কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে সীমান্তবর্তী মাতামরস শহরে সামরিক ও পুলিশ বাহিনীর সদস্যরা একটি রাস্তায় টহল দেওয়ার সময় সন্দেহজনক কয়েকটি গাড়িকে গতিরোধের চেষ্টা করেন। এসময় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের দিকে গুলিবর্ষণ করে। পরে প্রাণহানির এই ঘটনা ঘটে।

গত এক সপ্তাহের মধ্যে মেক্সিকোর মাতামরস শহরে এটি নিয়ে দ্বিতীয়বার এই ধরনের ঘটনা ঘটল। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রোববার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তীব্র গোলাগুলির মধ্যেই দ্রুতগতিতে বেশ কয়েকটি গাড়িকে চলতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ