1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের সহযোগিতার নির্দেশ খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৯০ : মৃত্যু ১ অস্ত্র-কাণ্ডে মন্ত্রিত্ব গেল ইশরাকের ভল্টের টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী, চাওয়া কৃষি বিশ্ববিদ্যালয় সার্কাসের নির্যাতন, অযত্ন থেকে নিরাপদ আশ্রয়ে রাশমণি, দেশের অন্য বন্দি হাতিগুলোর ভাগ্যে কী আছে? ‎উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার এক দশক পর রাজ-তুষির প্রথম সিনেমা ওটিটিতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

শুটিং সেটে গুলিতে সহকর্মী নিহত হওয়ায় মর্মাহত অ্যালেক বল্ডউইন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৪৮ Time View

অভিনয়ের জন্য ব্যবহার করা, নিজের প্রপ গানের গুলিতে সহকর্মী নিহত হওয়ায় মর্মাহত ‘মিশন ইম্পসিবল’ সিনেমা খ্যাত অ্যালেক বল্ডউইন। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে সিনেমার শুটিং চলাকালে দুর্ঘটনাবশত হলিউড এই অভিনেতার প্রপ গান থেকে ছোড়া গুলিতে চিত্রগ্রাহক নিহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরিচালকও গুরুতর আহত হন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ অক্টোবর) হলিউড ছবি ‘রাস্ট’ এর সেটে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। ছবিটির প্রধান নায়ক হিসেবে শুট করছিলেন অ্যালেক বল্ডউইন।

অ্যালেক বল্ডউইন এক টুইট বার্তায় গভীরভাবে শোক প্রকাশ করেছেন। ৪২ বছর বয়সী চিত্রগ্রাহক হ্যালাইনা হাচিনসের মৃত্যুর বিষয়টি তিনি নিজেও মেনে নিতে পারছেন না। টুইট বার্তায় তিনি জানান, তিনি হ্যালাইনা হাচিনসের পরিবারের পাশে রয়েছেন এবং সবধরনের সহযোগিতার কথা জানিয়েছেন। তিনি লেখেন, হ্যালাইনা হাচিনসকে যারা ভালবাসেন, তার স্বামী, সন্তান সবার জন্য তিনি মর্মাহত।

তিনি টুইট বার্তায় আরও বলেন, শোক প্রকাশের কোনো ভাষা আমার জানা নেই। এটা এতটাই মর্মান্তিক দুর্ঘটনা যা হ্যালাইনা হাচিনসের মতো একজন স্ত্রী, একজন মা এমনকি আমাদের গভীর বন্ধুত্বপরায়ন এক সহকর্মীর জীবন কেড়ে নিয়েছে।

তিনি আরও বলেন, কিভাবে ঘটনাটি ঘটেছিল তা তদন্ত করে বের করতে আমি পুলিশকে পুরোপুরি সহযোগিতা করছি।

জানা গেছে, অ্যালেক বল্ডউইনের হাতে থাকা প্রপ গান থেকে চিত্রগ্রাহক হ্যালাইনা হাচিনসের শরীরে গুলি লাগে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। গুরুতর আহত হন ‘রাস্ট’ ছবির পরিচালক জোয়েল সুজাও। গুলিবিদ্ধ ৪৮ বছর বয়সী এই পরিচালক হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ