1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল হাইতিতে অপহৃত ৬ শিশু ও ৭ নারীকে মুক্তি দিল দুর্বৃত্তরা শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড সাবেক আইজিপি এনামুল হক আর নেই

হাসপাতাল থেকে প্রাসাদে ফিরলেন রানি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৪৫ Time View

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথে কিছু প্রাথমিক চিকিৎসার জন্য বুধবার বিকেলে হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার দুপুরের খাবারের সময় উইন্ডসর ক্যাসলে ফিরে আসেন তিনি। তার মানসিক ও শারীরিক অবস্থা বেশ ভালো আছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাকিংহাম প্যালেস জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে লন্ডনের বেসরকারি একটি হাসপাতাল থেকে প্রাসাদে ফিরে যান ৯৫ বছর বয়সী রানি।

বুধবারের উত্তর আয়ারল্যান্ড সফরের সূচি ছিল রানির। তবে তিনি হাসপাতালে থাকার কারণে এ সফর বাতিল করেছেন। চিকিৎসকরা তাকে বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বাকিংহাম প্যালেন জানিয়েছে, কিছুদিন ধরে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক।

সম্প্রতি রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ ৯৯ বছরে মারা যান। দীর্ঘ দিনের সঙ্গীর চলে যাওয়া রানির মনের ওপর বেশ প্রভাব ফেলেছে বলেই মনে করেন চিকিৎসকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ