1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের সহযোগিতার নির্দেশ খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৯০ : মৃত্যু ১ অস্ত্র-কাণ্ডে মন্ত্রিত্ব গেল ইশরাকের ভল্টের টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী, চাওয়া কৃষি বিশ্ববিদ্যালয় সার্কাসের নির্যাতন, অযত্ন থেকে নিরাপদ আশ্রয়ে রাশমণি, দেশের অন্য বন্দি হাতিগুলোর ভাগ্যে কী আছে? ‎উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার এক দশক পর রাজ-তুষির প্রথম সিনেমা ওটিটিতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

করোনার নতুন সংক্রমণ রোধে স্কুল ও ফ্লাইট বন্ধ করল চীন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৫০ Time View

করোনাভাইরাসের নতুন সংক্রমণ প্রতিরোধে শতাধিক ফ্লাইট বাতিল ও স্কুল বন্ধ ঘোষণা করেছে চীন। একই সঙ্গে করোনা আক্রান্ত রোগী খুঁজে বেড় করতে দেশটির সরকার বৃহস্পতিবার (২১ অক্টোবর) হতে গণপরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছে প্রশাসনকে।

সম্প্রতি চীনের একদল পর্যটকের মধ্যে করোনা সংক্রমণ দেখা দেয়। এর পর থেকেই প্রশাসন ভাইরাস মোকাবেলায় কড়াকড়ি আরোপ করে।

করোনাভাইরাস মোকাবেলায় চীন সরকার প্রথম থেকেই কড়াকড়ি আরোপ করে আসছে। এরই অংশ হিসেবে দেশটির সরকার সীন্ত বন্ধ এবং লকডাউন দিতে বাধ্য হয়। এতে করে তারা দেশের অনেক এলাকায় করোনা নিয়ন্ত্রণে সফল হয়। কিন্তু গত পাচদিন ধরে চীনের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে।
ধারণা করা হচ্ছে, চীনে নতুন এই প্রাদুর্ভাবের সঙ্গে এক প্রবীণ দম্পতির সংশ্লিষ্টতা রয়েছে। তারা পর্যটকদের একটি দলের সঙ্গে সাংহাই থেকে গানসু প্রদেশের শিয়ান ও ইনার মঙ্গোলিয়ায় ভ্রমণ করেছিলেন।

জানা গেছে , এই দম্পতি যেসব এলাকা সফরে গেছেন সেখানে কয়েক ডজন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন । তাদের সফর করা এলাকাগুলোর মধ্যে পাচটি প্রদেশ ও অঞ্চল রয়েছে। যার মধ্যে রাজধানী বেইজিংও রয়েছে।
তথ্যসূত্র : গলফ নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ