1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল হাইতিতে অপহৃত ৬ শিশু ও ৭ নারীকে মুক্তি দিল দুর্বৃত্তরা শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

বিশ্বে করোনায় আরও সাড়ে হাজার মানুষের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৪৪ Time View

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাত হাজার ৪৭২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৪৩২ জন। আর ভাইরাস থেকে সেরে উঠেছেন তিন লাখ ৮৯ হাজার ৩১ জন। এর আগের ২৪ ঘণ্টায় ৮ হাজার ৬৩৯ জনের মৃত্যু হয় ও নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিল ৪ লাখ ৬২ হাজার ৪৬৮ জন।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত ৪৯ লাখ ৩৭ হাজার ৪১০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ২৪ কোটি ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৬ জন। আর বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২২ কোটি ৬৩ হাজার ৬০৭ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় প্রায় ৭৯ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে ও মৃত্যু হয়েছে প্রায় দুই হাজার জনের। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৬০ লাখ ৮২ হাজার ৭০ জন। এর মধ্যে মারা গেছেন সাত লাখ ৫১ হাজার ৬৯২ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত তিন কোটি ৪১ লাখ ২৬ হাজার ৬৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৫২ হাজার ৮৪৪ জনের। আর সেরে উঠেছেন তিন কোটি ৩৪ লাখ ৮৮ হাজার ১৮১ জন।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনা সংক্রমিত হয়েছে দুই কোটি ১৬ লাখ ৮০ হাজার ৪৮৯ জনের। এর মধ্যে ছয় লাখ চার হাজার ৩০৩ জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন দুই কোটি আট লাখ ৬১ হাজার ৫৫ জন।

তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা ও স্পেন।

এই তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৭৯১ জন। করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৪ জন। অন্যদিকে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ২৯ হাজার ৫৪৯ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ