1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের সহযোগিতার নির্দেশ খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৯০ : মৃত্যু ১ অস্ত্র-কাণ্ডে মন্ত্রিত্ব গেল ইশরাকের ভল্টের টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী, চাওয়া কৃষি বিশ্ববিদ্যালয় সার্কাসের নির্যাতন, অযত্ন থেকে নিরাপদ আশ্রয়ে রাশমণি, দেশের অন্য বন্দি হাতিগুলোর ভাগ্যে কী আছে? ‎উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার এক দশক পর রাজ-তুষির প্রথম সিনেমা ওটিটিতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এবারে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৪৫ Time View

সাবমেরিন থেকে সফলভাবে একটি নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য নিশ্চিত করেছে উত্তর কোরিয়া। এর আগে গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছিলেন, উত্তর কোরিয়া সিনপো বন্দর থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, দেশটির উৎক্ষেপিত নতুন ক্ষেপণাস্ত্রে ‘অনেক উন্নত প্রযুক্তি’ রয়েছে। দক্ষিণ কোরিয়া সিওলে জাপান ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানেরা যখন উত্তর কোরিয়া নিয়ে বৈঠক করছেন, ঠিক তখন এই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হলো।

তবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন উপস্থিত ছিলেন কি না, সে ব্যাপারে কিছু উল্লেখ করেনি বার্তা সংস্থা কেসিএনএ।

উত্তর কোরিয়া কয়েক সপ্তাহ ধরে একাধিক মিসাইল ও অস্ত্রের পরীক্ষা করেছে। দেশটি দাবি করছে, তারা সুপারসনিক মিসাইল (শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র) পরীক্ষা করেছে। সেই সঙ্গে উড়োজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও করা হয়েছে।

উত্তর কোরিয়ার ব্যালেস্টিক মিসাইল এবং পরমাণু অস্ত্র পরীক্ষার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু উত্তর কোরিয়া তা উপেক্ষা করে ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ