1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের সহযোগিতার নির্দেশ খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৯০ : মৃত্যু ১ অস্ত্র-কাণ্ডে মন্ত্রিত্ব গেল ইশরাকের ভল্টের টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী, চাওয়া কৃষি বিশ্ববিদ্যালয় সার্কাসের নির্যাতন, অযত্ন থেকে নিরাপদ আশ্রয়ে রাশমণি, দেশের অন্য বন্দি হাতিগুলোর ভাগ্যে কী আছে? ‎উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার এক দশক পর রাজ-তুষির প্রথম সিনেমা ওটিটিতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

বিশ্বে একদিনে করোনায় ৫ হাজার মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৪৯ Time View

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার তিনজন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৯ লাখ নয় হাজার ৬৫৩ জনে।

এছাড়া নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন তিন লাখ ২৭ হাজার ৮৯ জন। এতে বিশ্বব্যাপী করোনা শনাক্ত ছাড়িয়েছে ২৪ কোটি ১১ লাখ ৫০ হাজার ৬৬৬ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় তিন লাখ ১৭ হাজার ৬০৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। মোট সুস্থ হলেন ২১ কোটি ৮০ লাখ ৭৬ হাজার ৮২৬ জন।

রোববার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৫৭ লাখ ৭৪ হাজার ১৭৫ জন। এর মধ্যে মারা গেছেন সাত লাখ ৪৪ হাজার ৩৮৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন তিন কোটি ৫৩ লাখ ৫২ হাজার ৩৪৩ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৪০ লাখ ৬৬ হাজার ৭৬০ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৫২ হাজার ১৫৬ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪৬ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে দুই কোটি ১৬ লাখ ৩৮ হাজার ৭২৬ জনের। এরমধ্যে ছয় লাখ তিন হাজার ১৯৯ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ২৫০ জন এবং মারা গেছেন ৪৭২ জন।

এ তালিকায় পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা ও স্পেন।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৭৫২ জন। করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ১৭৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ২৭ হাজার ৩৩৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এরপর দ্রুত দেশে দেশে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ