1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

আফগানিস্তানে ফের মসজিদে বোমা হামলা : নিহত ৩২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৪৬ Time View

আফগানিস্তানে আবারও জুমার নামাজের সময় মসজিদে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩২ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন। আজ শুক্রবার (১৫ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের একটি শিয়া মসজিদে এ বিস্ফোরণ ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এদিন শহরের বিবি ফাতিমা মসজিদে একাধিক বিস্ফোরণ ঘটে। এটি ওই এলাকায় শিয়া মুসলিমদের জন্য সবচেয়ে বড় মসজিদ।

এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। একটি মসজিদের মূল দরজায়, একটি দক্ষিণ অংশে ও তৃতীয়টি অজুখানার দিকে।

হাসপাতাল সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছেন। আহতদের অবস্থা দেখে আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা অনেক বাড়তে পারে।

নেমাতুল্লা ওয়াফা নামে প্রাদেশিক কাউন্সিলের এক সাবেক সদস্য বলেছেন, তিনি ঘটনাস্থল থেকে অন্তত সাতটি মরদেহ ও আহত ১৩ জনকে সরিয়ে নিতে দেখেছেন।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সায়িদ খোসতি টুইটারে বলেন, কান্দাহারে শিয়াদের একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে জেনে আমরা খুবই দুঃখিত। সেখানে আমাদের বেশ কয়েকজন স্বদেশী শহীদ ও আহত হয়েছেন।

তিনি আরও বলেছেন, তালেবানের বিশেষ বাহিনী ওই এলাকায় মসজিদটিতে পৌঁছেছে। ঘটনার প্রকৃতি বিবেচনা ও দুষ্কৃতদের বিচারের আওতায় আনা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে মসজিদের ভেতর অনেক লোককে আপাতদৃষ্টিতে মৃত অথবা রক্তাক্ত শরীরে পড়ে থাকতে দেখা যায়।

তাৎক্ষণিকভাবে কোনো দল বা গোষ্ঠী এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে মাত্র এক সপ্তাহ আগেই দেশটির উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় একই পদ্ধতিতে হামলা চালিয়েছিল জঙ্গিগোষ্ঠী আইএস। এতে প্রায় অর্ধশত মানুষ নিহত ও শতাধিক আহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ