1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল হাইতিতে অপহৃত ৬ শিশু ও ৭ নারীকে মুক্তি দিল দুর্বৃত্তরা শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড সাবেক আইজিপি এনামুল হক আর নেই

ভ্যাকসিন না নিলে বহিষ্কার : মার্কিন নৌ বাহিনী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৪৪ Time View

২৮ নভেম্বরের মধ্যে যে নৌ সেনা কভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন নেবে না তাকে বহিষ্কার করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী।

এক বিবৃতিতে বলা হয়, ‘কোভিড-১৯ ভ্যাকসিন সব সামরিক সদস্যের জন্য বাধ্যতামূলক। যাদের ভ্যাকসিন গ্রহণ পেন্ডিং আছে অথবা অনুমোদিত অব্যাহতি ছাড়া যারা নির্দিষ্ট মেয়াদের মধ্যে ভ্যকসিন গ্রহণ করবে না তাদের বহিস্কারের প্রক্রিয়া শুরু করার ব্যাপারে নৌ বাহিনী তাদের পরিকল্পনা ঘোষণা করেছে।’

পেন্টাগনের প্রথম স্পস্ট নির্দেশনা ছিল যে আগস্টের মধ্যে সেনাবাহিনীর সব সদস্যের ভ্যাকসিন নিতে হবে। যারা ভ্যাকসিন নেবে না তাদের বহিস্কার করা হবে।

নৌ বাহিনী বলেছে, ৩ লাখ ৫০ হাজার সক্রিয় নৌ সেনার মধ্যে ৯৮ শতাংশ ভ্যাকসিন গ্রহণ প্রক্রিয়ায় রয়েছে অথবা সম্পন্ন করেছে।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘১৪ লাখ সক্রিয় সেনা সদস্যের ৯৬.৭ শতাংশ অন্তত এক ডোজ ভ্যাকসিন নিয়েছে এবং ৮৩.৭ শতাংশ দুই ডোজ ভ্যাকসিন নিয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ