1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের সহযোগিতার নির্দেশ খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৯০ : মৃত্যু ১ অস্ত্র-কাণ্ডে মন্ত্রিত্ব গেল ইশরাকের ভল্টের টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী, চাওয়া কৃষি বিশ্ববিদ্যালয় সার্কাসের নির্যাতন, অযত্ন থেকে নিরাপদ আশ্রয়ে রাশমণি, দেশের অন্য বন্দি হাতিগুলোর ভাগ্যে কী আছে? ‎উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার এক দশক পর রাজ-তুষির প্রথম সিনেমা ওটিটিতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিরল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৫০ Time View

তিন বছরের বেশি সময় পর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিরেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাধারণ পরিষদ গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে জেনেভাভিত্তিক এ কাউন্সিলে সদস্য হিসেবে নির্বাচিত করে। এর মধ্য দিয়ে তিন বছরের বেশি সময় পর কাউন্সিলে ফিরল যুক্তরাষ্ট্র।

২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ৪৭ সদস্যের মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। তখন ট্রাম্প প্রশাসন মানবাধিকার কাউন্সিলের বিরুদ্ধে ইসরায়েলবিরোধী ধারাবাহিক পক্ষপাতের অভিযোগ আনে। একই সঙ্গে সংস্থাটির সংস্কারের অভাব রয়েছে বলেও অভিযোগ তোলে।

রয়টার্স জানায়, ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে গোপন ভোট হয়। ভোটে যুক্তরাষ্ট্র কোনো বিরোধিতা ছাড়াই ১৬৮ ভোট পেয়ে কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়। আগামী ১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের তিন বছরের মেয়াদ শুরু।

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করেন জো বাইডেন। চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাইডেন। তিনি প্রতিশ্রুতি দেন, তার পররাষ্ট্রনীতির কেন্দ্রে থাকবে মানবাধিকার। তার প্রশাসন হংকং, তাইওয়ান, জিনজিয়াং প্রভৃতি ইস্যুতে চীনের সমালোচনায় সরব রয়েছে, একই সঙ্গে রাশিয়ারও সমালোচনা করছে ওয়াশিংটন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ