1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

ভক্তদের যে বার্তা দিলেন অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৬৩ Time View

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ বিজয়া দশমীর মাধ্যমে শেষ হচ্ছে এর আনুষ্ঠানিকতা। পরিবার-পরিজন নিয়ে সবাই আনন্দে মেতে আছেন দিনটিতে। তারকাও এদিক থেকে পিছিয়ে নেই ভক্তদের উদ্দেশে দিচ্ছেন শুভেচ্ছা বার্তা।

পূজার শেষ দিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন এই নায়িকা।

ভিডিওতে দেখা যায়, পূজা মণ্ডপে বসে আছেন অপু। শাড়ি ও অলঙ্কার পড়ে সেজেছেন পূজোর সাজে।

পোস্ট করা সেই ভিডিওতে অপু বলেন, ‘সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমরা সবাই জানি, মা দুর্গা বিপদনাশিনী। আমি চাইব, মা দুর্গা এবার আমাদের সকল দুঃখ, কষ্ট, গ্লানি, মহামারি খুব দ্রুত সরিয়ে ফেলবে। আমরা ঠিক আগের মতো হাসতে পারব। এটাই প্রত্যাশা, এটাই আশা।’

বর্তমানে ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের একটি সিনেমায় কাজ করছেন অপু বিশ্বাস। কয়েক দিন আগে পাবনার ঈশ্বরদীতে সিনেমাটির শুটিং হয়েছিল। সেখানে অপুকে দেখার জন্য হাজার হাজার মানুষের সমাগম হয়। মানুষের ভিড় সামলাতে না পেরে পুরো টিম শুটিং শেষ না করেই ঢাকায় ফিরে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ