1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের সহযোগিতার নির্দেশ খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৯০ : মৃত্যু ১ অস্ত্র-কাণ্ডে মন্ত্রিত্ব গেল ইশরাকের ভল্টের টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী, চাওয়া কৃষি বিশ্ববিদ্যালয় সার্কাসের নির্যাতন, অযত্ন থেকে নিরাপদ আশ্রয়ে রাশমণি, দেশের অন্য বন্দি হাতিগুলোর ভাগ্যে কী আছে? ‎উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার এক দশক পর রাজ-তুষির প্রথম সিনেমা ওটিটিতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

প্রতিব্যারেল তেলের দাম ১০০ ডলারে পৌঁছাতে পারে : পুতিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৫৩ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, জ্বালানির চাহিদা বাড়ার কারণে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলারে পৌঁছাতে পারে। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে তিনি এ কথা বলেছেন।

করোনা মহামারির পর বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি পুনরায় সচল হওয়াতে জ্বালানির চাহিদা বেড়েছে। ২০১৪ সালের নভেম্বরের পর যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে প্রতি ব্যারেল তেলের দাম ৮০ ডলার ছাড়িয়ে গেছে।

বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী রাশিয়ার প্রেসিডেন্ট বলছেন, তেলের দাম আরও বাড়তে পারে। প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার হতে পারে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

তিনি বলেছেন, রাশিয়া ও অপর তেল উৎপাদনকারী দেশ তাদের সর্বোচ্চ চেষ্টা করছে বাজারকে স্থিতিশীল করতে।

পুতিন বলেন, রাশিয়া ও ওপেক প্লাস গোষ্ঠীতে আমাদের অংশীদাররা তেলের বাজার স্থিতিশীল করতে সম্ভাব্য সবকিছু করছে। দাম যাতে একেবারে শিখরে না পৌঁছায় সেই চেষ্টা করছি আমরা। নিশ্চিতভাবে এমনটি চাই না। এতে আমাদের স্বার্থ নেই।

এই মাসের শুরুতে ওপেক প্লাস কয়েকটি দেশের চাপের পরও তেলের উৎপাদন না বাড়ানোর সিদ্ধান্ত নেয়। জ্বালানি বাজারের পরিস্থিতি নিয়ে নিয়মিত গোষ্ঠীটি আলোচনায় বসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ