1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের সহযোগিতার নির্দেশ খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৯০ : মৃত্যু ১ অস্ত্র-কাণ্ডে মন্ত্রিত্ব গেল ইশরাকের ভল্টের টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী, চাওয়া কৃষি বিশ্ববিদ্যালয় সার্কাসের নির্যাতন, অযত্ন থেকে নিরাপদ আশ্রয়ে রাশমণি, দেশের অন্য বন্দি হাতিগুলোর ভাগ্যে কী আছে? ‎উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার এক দশক পর রাজ-তুষির প্রথম সিনেমা ওটিটিতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

বাংলাদেশে দ্বিতীয় পরমাণু বিদ্যুৎকেন্দ্র করতে আগ্রহী রাশিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৪৫ Time View

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পর বাংলাদেশে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আগ্রহী রাশিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত এ আগ্রহের কথা জানিয়েছেন।

বুধবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তিয়েভিচ ম্যান্টিটস্কি সাক্ষাৎ করেন। সেসময় তিনি প্রধানমন্ত্রীকে এ আগ্রহের কথা জানান।

একই সঙ্গে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বিভিন্ন চুক্তির কথা উল্লেখ করে রাষ্ট্রদূত সেগুলোর হালনাগাদ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। তিনি জানান, উভয়ে বিভিন্ন খাতে সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত করার ওপর গুরুত্বরোপের পাশাপাশি কৃষিখাতের সুযোগসমূহ অন্বেষণে সম্মত হন।

এদিকে, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন খাতে বিশেষ করে রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। রাশিয়ার সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘বাংলাদেশ পাটশিল্পে রুশ বিনিয়োগকে স্বাগত জানাবে।’

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সমর্থনের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ‘যুদ্ধকালে যে দেশ আমাদের দৃঢ়ভাবে সমর্থন করেছে, তারা আমাদের হৃদয়ের বিশেষ জায়গায় রয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশ সফরে এলে আমরা খুশি হবো।’

জবাবে রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তিয়েভিচ ম্যান্টিটস্কি বলেন, ‘আমি ২০ বছর আগে ঢাকা এসেছিলাম। কিন্তু দেশের বর্তমান অগ্রগতি ও উন্নয়ন ব্যাপক ও উল্লেখযোগ্য।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্বের শুরু ১৯৭১ সালে, কারণ তৎকালীন সোভিয়েত রাশিয়া দেশটির প্রতি সহেযাগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। দু’দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে বেড়েছে।’

সাক্ষাৎকালে অ্যাম্বাসেডর এট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ সময়ে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ