1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের সহযোগিতার নির্দেশ খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৯০ : মৃত্যু ১ অস্ত্র-কাণ্ডে মন্ত্রিত্ব গেল ইশরাকের ভল্টের টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী, চাওয়া কৃষি বিশ্ববিদ্যালয় সার্কাসের নির্যাতন, অযত্ন থেকে নিরাপদ আশ্রয়ে রাশমণি, দেশের অন্য বন্দি হাতিগুলোর ভাগ্যে কী আছে? ‎উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার এক দশক পর রাজ-তুষির প্রথম সিনেমা ওটিটিতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

বিশ্বে আরও সাড়ে ৭ হাজার মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৫০ Time View

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ৪৮১ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু হলো ৪৮ লাখ ৮৮ হাজার ৭০৮ জনে।

এছাড়া নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ লাখ ৩৮ হাজার ৮৮০ জন। এতে বিশ্বব্যাপী করোনা শনাক্ত ছাড়িয়েছে ২৩ কোটি ৯৯ লাখ ৬ হাজার ৭১৪ জনে।

অপরদিকে গত ২৪ ঘণ্টা ৪ লাখ ৩০ হাজার ৮০৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। মোট সুস্থ হলেন ২১ কোটি ৭২ লাখ ৪৬ হাজার ১ জন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৯ হাজার ২০৯ জনে। আর ১ হাজার ৮১৩ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৫৫ লাখ ৪৬ হাজার ২১৭ জনে। আর ৭ লাখ ৩৯ হাজার ৭৬২ জন মারা গেছেন।

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা শনাক্ত হয়েছে মোট ৩ কোটি ৪০ লাখ ১৯ হাজার ৬৮০ জন। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৪৬৯ জনের।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৯৪৯ জনের। এর মধ্যে ৬ লাখ ১ হাজার ৬৪৩ জন মারা গেছেন।

তালিকার পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা ও স্পেন।

অপরদিকে তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৭৩০ জন। আর ১৫ লাখ ৬৪ হাজার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ২৫ হাজার ৬৭৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এরপর দ্রুত দেশে দেশে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে। ওই বছরেরই ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ রোগে আক্রান্ত একজনের মৃত্যু হয় ওই মাসেরই ১৮ তারিখে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ