1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

যুক্তরাষ্ট্রের টেনেসিতে বন্দুক হামলায় হামলাকারীসহ নিহত ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৪৪ Time View

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ২ জন নিহত হয়েছেন। এরপর নিজের বন্দুকের গুলিতেই নিহত হয়েছেন হামলাকারী নিজেও। নিহত তিন জনই মার্কিন ডাক বিভাগের কর্মচারী। স্থানীয় সময় মঙ্গলবার (১২ অক্টোবর) দেশটির টেনেসি অঙ্গরাজ্যের একটি পোস্ট অফিসে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বার্তাসংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরের ইস্ট লামার ক্যারিয়ার অ্যানেক্স অফিসে হামলা চালায় বন্দুকধারী এক ব্যক্তি। হামলায় দুই ব্যক্তি নিহত হন। পরে নিজের বন্দুকের গুলিতেই আত্মহত্যা করেন অভিযুক্ত ওই হামলাকারী।

যুক্তরাষ্ট্রের পোস্টাল ইন্সপেক্টর সুসান লিংক সাংবাদিকদের জানান, নিহত দুই ব্যক্তি ও অভিযুক্ত হামলাকারী; তিনজনই মার্কিন ডাক বিভাগের কর্মী। তবে আপাতত হামলা বা প্রাণহানির কোনো হুমকি নেই বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর মেমফিস ফিল্ড অফিসের মুখপাত্র লিসা-অ্যান কাল্প সংবাদ সম্মেলনে জানান, ‘হামলা ও প্রাণহানির এই ঘটনা নিয়ে কাজ করছে এফবিআই। এছাড়া নিহত ৩ কর্মচারীর মধ্যে একজন হামলাকারী এবং নিজের বন্দুকের গুলিতেই ওই হামলাকারী নিহত হয়েছেন।’

এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ