1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

ভারতে পর্যটক ভিসার আবেদন শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৪৬ Time View

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ থেকে বিশ্বের সব দেশের পর্যটকদের জন্য পর্যটন ভিসা চালু করছে ভারত। করোনা মহামারী পরিস্থিতি বিবেচনায় ২০২০ সালের মার্চ থেকে ভিসা এবং আন্তর্জাতিক ভ্রমণের উপর বিধিনিষেধ দেয় ভারত সরকার। নতুন সিদ্ধান্তে সেসব বিধিনিষেধও শিথিল করা হয়েছে।

আজ থেকেই চালু হচ্ছে ভারতীয় হাই কমিশন বাংলাদেশে পর্যটক ভিসা পরিসেবা।

ভারতীয় হাই কমিশন এক টুইট জানিয়েছে, কারও কাছে আগে নেওয়া পর্যটক ভিসা থাকলে তা কার্যকর হবে না, সবাইকে নতুন করে ভিসা নিতে হবে। আগামী ১৫ নভেম্বরের পর নির্ধারিত এয়ার বাবল ফ্লাইটে পর্যটক ভিসায় বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যাবে। কেউ চার্টার্ড ফ্লাইট নিয়ে পর্যটন ভিসায় ভারতে যেতে চাইলে ১৫ অক্টোবরের পরই সে সুযোগ মিলবে। আপাতত পর্যটক ভিসায় কেবল আকাশ বা নৌপথে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যাবে।

দীর্ঘ সময় পর ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে দেশটির কল্যাণবিষয়ক মন্ত্রণালয় বলেছে, ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় এবং রাজ্য সরকারের মতো অংশীদারদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রথম ৫ লাখ ট্যুরিস্ট ভিসা একদম বিনামূল্যে দেওয়া হবে।

এদিকে, গতকাল ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক বার্তায় জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে দুই দেশের মধ্যে সপ্তাহে ২১টি ফ্লাইট চলাচল করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ