1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

আইএস শীর্ষ নেতা সামি জসিম ইরাকে আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৪২ Time View

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটস ‘আইএস’র অন্যতম শীর্ষ নেতা সামি জসিম আল-জাবুরিকে আটকের ঘোষণা দিয়েছে ইরাক।

দেশটির প্রধানমন্ত্রী মুস্তফা আল খাদিমি জানিয়েছেন, ইরাকি নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা অভিযানে আটক হয়েছেন সামি জসিম। এ অভিযান ইরাকের বাইরে হয়েছে বলেও জানান তিনি।

তবে কোথায় এবং কখন অভিযান হয়েছে কিংবা আটক আইএস নেতা সামি জসিমকে ইরাকে আনা হয়েছে কিনা তা স্পষ্ট জানা যায়নি।

২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী যখন ইরাকে আগ্রাসন চালায় সেই সময় ইরাকি আল কায়েদা নেতা আবু মুসাব আল জারকাউয়ির কাছে আনুগত্যের শপথ নেন সামি জসিম।

২০১২ সালে তার সঙ্গে আইএস প্রতিষ্ঠাতা আবু বকর আল-বাগদাদির সাক্ষাৎ হয়। পরে তিনি আইএসের বিচার, আর্থিক এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব নেন বলে জানা গেছে।

এদিকে ইরাকের ন্যাশনাল সিকিউরিটি বিভাগের এক সিনিয়র কর্মকর্তাও এমনটাই জানিয়েছেন।

২০১৪ সালে ইরাক-সিরিয়ার সীমান্তের কিছু অংশ ও সীমান্তবর্তী বেশ কিছু এলাকা দখল করে আলাদা রাষ্ট্র ঘোষণা করে আন্তর্জাতিক ইসলামি জঙ্গিগোষ্ঠী আইএস।

২০১৫ সালের সেপ্টেম্বরে সামি জসিমকে শীর্ষ বৈশ্বিক সন্ত্রাসীর তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। তার মাথার দাম ঘোষণা করা হয় ৫০ লাখ ডলার।
খবর বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ