1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের সহযোগিতার নির্দেশ খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৯০ : মৃত্যু ১ অস্ত্র-কাণ্ডে মন্ত্রিত্ব গেল ইশরাকের ভল্টের টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী, চাওয়া কৃষি বিশ্ববিদ্যালয় সার্কাসের নির্যাতন, অযত্ন থেকে নিরাপদ আশ্রয়ে রাশমণি, দেশের অন্য বন্দি হাতিগুলোর ভাগ্যে কী আছে? ‎উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার এক দশক পর রাজ-তুষির প্রথম সিনেমা ওটিটিতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ভারতে কৃষক হত্যায় মন্ত্রীপুত্র গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৪৯ Time View

ভারতের উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কৃষক হত্যার ঘটনার মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

শনিবার রাত ১১টার দিকে গ্রেফতার করা হয় আশিসকে।

উত্তর প্রদেশের লখিমপুর-কাণ্ডের পাঁচ দিন পর গ্রেফতার করা হলো আশিস মিশ্রকে। যদিও প্রথম থেকেই বিরোধী দলগুলো আশিসকে গ্রেফতারের দাবি জানিয়ে আসছিলেন।

দেশটির পুলিশ বলছে, তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ এড়ানোর চেষ্টা করেছেন এবং সহযোগিতাপূর্ণ মনোভাব দেখাননি।

বিতর্কিত আইন বাতিলের দাবিতে কৃষকদের আন্দোলন অব্যাহত রয়েছে ভারতে। এর মাঝে কৃষককে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগ ওঠে মন্ত্রীপুত্র আশিস মিশ্রের বিরুদ্ধে। এ ঘটনায় উচ্চ আদালত উত্তর প্রদেশ সরকারকে নির্দেশ দেন, কৃষক নিহত হওয়ার ঘটনায় যেই জড়িত থাকুক তাকে গ্রেফতার করার। এর পর পরই গ্রেফতার হন আশিস।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার বিকালে লখিমপুর খেরিতে কৃষকরা বিক্ষোভ করার সময় একটি গাড়ি তাদের ওপর দিয়ে চলে যায়। এতে দুই কৃষক প্রাণ হারান। অভিযোগ, সেই গাড়িতে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অজয় মিশ্রর ছেলে। এ খবর ছড়িয়ে পড়তেই সংঘর্ষ বেঁধে যায় পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে। এতে চার কৃষকসহ আটজনের মৃত্যু হয়।
খবর এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ