1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

তালেবানের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৪৬ Time View

আফগানিস্তান থেকে গত ৩১ আগস্ট সেনা প্রত্যাহারের পর প্রথমবারের মতো তালেবানের নতুন সরকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। কাতারের দোহায় স্থানীয় সময় শনিবার ও রবিবার মুখোমুখি অনুষ্ঠিত হবে এ বৈঠক। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা, ইউএসএআইডি এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা বৈঠকে, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নাগরিকসহ দোভাষীদের নিরাপত্তার ইস্যুটি উত্থাপন করবেন। যুক্তরাষ্ট্রের অপহৃত নাগরিক মার্ক ফ্রেরিচসকে মুক্তি দেওয়ার ব্যাপারেও কথা বলবেন তারা।

বৈঠকে আরও প্রাধান্য পাবে আল কায়েদাকে আশ্রয় না দেওয়ার বিষয়টিও। আফগানিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিও পর্যালোচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জালমে খলিলজাদ, যিনি যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে শান্তি চুক্তি করার প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা পালন করেছেন, তিনি এ প্রতিনিধি দলে থাকছেন না।

যুক্তরাষ্ট্রের এই টিমে থাকছেন স্টেট ডিপার্টমেন্টের সহকারী বিশেষ প্রতিনিধি টম ওয়েস্ট, ইউএসএআইডির শীর্ষ মানবাধিকার কর্মকর্তা সারাহ চার্লস। অন্যদিকে, তালেবানের পক্ষ থেকে বৈঠকে অংশ নেবেন কেবিনেট সদস্যরা।

২০ বছরের আফগানযুদ্ধের অবসান ঘটিয়ে গত ৩১ আগস্ট দেশটি থেকে সেনা প্রত্যাহার সমাপ্তি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয় ১ লাখ ২৪ হাজার আমেরিকান এবং আফগান দোভাষীকে। কিন্তু সময়মতো লোকজন সরাতে না পেরে ঝুঁকির মধ্যে পড়েন আফগান দোভাষীরা, যারা গত ২০ বছর ধরে আমেরিকা ও তাদের মিত্রদের সহযোগিতা করেছেন।

আফগানিস্তানের রাজধানী কাবুল গত ১৫ আগস্ট দখল করে নেয় তালেবান। এর পর থেকে অরাজনৈতিক পরিস্থিতির মধ্যে দেশটির অর্থনীতিতে ধস নেমে আসে। কার্যত অচল হয়ে পড়ে গোটা দেশ। বন্ধ হয়ে যায় বিদেশি সহায়তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ