1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের সহযোগিতার নির্দেশ খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৯০ : মৃত্যু ১ অস্ত্র-কাণ্ডে মন্ত্রিত্ব গেল ইশরাকের ভল্টের টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী, চাওয়া কৃষি বিশ্ববিদ্যালয় সার্কাসের নির্যাতন, অযত্ন থেকে নিরাপদ আশ্রয়ে রাশমণি, দেশের অন্য বন্দি হাতিগুলোর ভাগ্যে কী আছে? ‎উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার এক দশক পর রাজ-তুষির প্রথম সিনেমা ওটিটিতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তাইওয়ানকে একত্র করার ঘোষণা চীনা প্রেসিডেন্টের

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৪৪ Time View

তাইওয়ানকে পুনরায় একত্র করার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে শান্তিপূর্ণভাবেই তাইওয়ানকে একত্র করা হবে বলে জানান তিনি। খবর বিবিসির।

তিনি সতর্ক করে বলেন, বিচ্ছিন্নতার বিরুদ্ধে চীনের গৌরবময় ঐতিহ্য রয়েছে। তাইওয়ানকে মাতৃভূমি উল্লেখ করে তিনি আরও বলেন, তাইওয়ানকে একত্র করার ঐতিহাসিক কাজটি অবশ্যই সম্পন্ন করা উচিত এবং তা করা হবে। ‘এক দেশ-দুই ব্যবস্থা’ নীতির অধীনে শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে একত্র দেখতে চান তিনি। যে ব্যবস্থা হংকংয়েও চালু আছে।

শি জিনপিংয়ের এমন কড়া হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্সিয়াল কার্যালয় জানিয়েছে, দেশটির ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার জনগণ।

তাইওয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। এর মাঝেই তাইওয়ানকে একত্র করার প্রতিশ্রুতি দিলেন শি জিনপিং।

চীন তাইওয়ানকে তাদের নিজস্ব রাজ্য দাবি করে আগ্রাসন চালিয়ে আসছে। যদিও তাইওয়ান তাদের স্বতন্ত্র বলে দাবি করে। সম্প্রতি তাইওয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্রের নানা পদক্ষেপগ্রহণ, চীনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ