1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ব্রাজিলে বালু ঝড়ে ৬ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৪০ Time View

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে মারাত্মক খরা পরিস্থিতিতে সাওপাওলোতে অস্বাভাবিক শক্তিশালী বালুঝড়ের কবলে পড়ে কমপক্ষে ছয়জনের প্রাণহানি ঘটেছে।

সেপ্টেম্বর মাসের শেষ হওয়ার পর থেকে গ্রামাঞ্চলে অন্তত: তিনবার বিশাল বালু মেঘসহ প্রতি ঘন্টায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) পর্যন্ত বাতাস বয়ে যায়। এই পরিস্থিতি সাওপাওলো এবং মিনাস গেরাইস রাজ্যের শহর ও গ্রামীণ এলাকায় বাসিন্দাদের মধ্যে ভীতির সঞ্চার করে।

স্থানীয় গণমাধ্যম জানায়, ঝড়ে গাছপালা ও ঘরবাড়ির ভেঙ্গে পড়ায় সাওপাওলোতে ৬ জনের মৃত্যু হয়েছে।

ব্রাজিলের আবহাওয়া চ্যানেল মেটসুল-এর আবহাওয়াবিদ এস্টেল সিয়াস এএফপিকে বলেন, ‘এ ধরনের ঝড় স্বাভাবিক হলেও, এতো তীব্র মাত্রায় হয় না যা ২০২১ সালে দেখা গেছে।’

তিনি বলেন, ‘দীর্ঘ সময় ধরে বৃষ্টির অভাব, উচ্চ তাপমাত্রা ও কম র্আর্দ্রতার ফলে এ অবস্থা সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, শক্তিশালী ঝড়গুলো জলবায়ু পরিবর্তনের ফল। সিয়াস বলেন, ‘এই শতাব্দীতে, প্রতি বছর রেকর্ড তাপমাত্রা দেখা দিয়েছে। চরম আবহাওয়ায় বৃষ্টি, ঝড়, বন্যা, খরা, ঠান্ডাসহ নানা রূপ পরিলক্ষিত হচ্ছে। এই ধুলি ঝড় তারই সাক্ষ্য বহন করছে। এই ধরনের ঝড় মরু অঞ্চলে ঘন ঘন দেখা দিতে পারে।’

এদিকে, ব্রাজিল ৯১ বছরের মধ্যে সবচেয়ে খারাপ খরার মুখোমুখি হয়েছে, যার ফলে দেশের মধ্য-পশ্চিমাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে পানিবিদ্যুৎ কেন্দ্রের জলাধারের পানির স্তর হ্রাস পাওয়ায় বিদ্যুৎ খরচ বাড়ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ