1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

আল-আকসায় প্রার্থনার অনুমতি ইহুদিদের, ক্ষুব্ধ ফিলিস্তিনিরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৪৬ Time View

পবিত্র জেরুজালেম শহরে অবস্থিত আল-আকসা মসজিদ কমপ্লেক্সে ইহুদিদের প্রার্থনার অনুমতির পক্ষে রায় দিয়েছেন ইসরায়েলের একটি আদালত। যদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে নিরীহ ফিলিস্তিনিরা। তাদের আশঙ্কা এর মাধ্যমে ইহুদিরা জোরপূর্বক পবিত্র স্থানটির দখল নিয়ে নিতে পারে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ইসরায়েলের একটি ম্যাজিস্ট্রেট আদালতের রায়ে বলা হয়, আল-আকসা মসজিদ কমপ্লেক্সে ইহুদি প্রার্থনাকারীরা যদি নীরব থেকে প্রার্থনা করে তাহলে তা অপরাধ বলে বিবেচনা করা যাবে না। দীর্ঘদিন থেকেই এক চুক্তির অধীনে মুসলিম ধর্মাবলম্বীরা আল-আকসায় নামাজ পড়ে আর কাছের পশ্চিম দেওয়ালে প্রার্থনা করে ইহুদিরা।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলি দখলদার রাবি আরিয়েহ লিপ্পোর করা এক মামলার জেরে ইহুদি প্রার্থনাকারীদের পক্ষে রায় দিয়েছেন দেশটির আদালত। আল-আকসায় প্রবেশের ক্ষেত্রে আরোপিত সাময়িক নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহারের আবেদন নিয়ে আদালতে যান তিনি। আল-আকসা কমপ্লেক্সে প্রার্থনা করায় তার ওপর ওই নিষেধাজ্ঞা আরোপ করে ইসরায়েলি পুলিশ।

ইসরায়েলি আদালতের সিদ্ধান্তের পর আল-আকসা মসজিদ কমপ্লেক্সের স্থিতাবস্থা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম স্টাইয়া। বৃহস্পতিবার তিনি দাবি করেন, পবিত্র আল-আকসা মসজিদে নতুন বাস্তবতা আরোপের ইসরায়েলি প্রচেষ্টার বিরুদ্ধে আমরা হুঁশিয়ার করছি।

উল্লেখ্য, ১৯৯৪ সালে তেলআবিব এবং আম্মানের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী- আল-আকসা মসজিদের তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করে জর্ডান। ইসরায়েলি আদালতের সিদ্ধান্তের বিষয়ে আম্মান বলেছে, এটি আল-আকসা মসজিদের ঐতিহাসিক এবং আইনি মর্যাদার মারাত্মক লঙ্ঘন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ